উদ্দীপকে উল্লিখিত খাদ্যদ্রব্যে কী কী ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশানো হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত খাদ্যদ্রব্যের তথা মাছ,সবজি, মিষ্টি ও দুধের মধ্যে বিভিন্ন ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশানো হয়। ভেজাল খাদ্য বলতে সাধারণত বিশুদ্ধ বা খাঁটি নয় এমন দ্রব্য কে বোঝায় কিংবা উৎকৃষ্ট দ্রব্যের সাথে নিকৃষ্ট দ্রব্যের মিশ্রণ কে খাদ্য ভেজাল বলা হয়। আমাদের প্রাত্তাহিক নাগরিক জীবনে যেসব সমস্যা অত্যন্ত প্রকট হয়ে উঠেছে এবং নাগরিক জীবনকে প্রতিনিয়ত বিষিয়ে তুলেছে তার মধ্যে অন্যতম হলো ভেজাল খাদ্য। ভেজাল খাদ্য গ্রহণের ফলে মানুষের নানা রকম দুরারোগ্য রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। বর্তমান যুগের খাদ্য ভেজাল একটি মারাত্মক সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যা হিসেবে পরিগণিত। খাদ্যদ্রব্যের সাথে ক্ষতিকর কেমিক্যাল মিশ্রণ করে কিছু অসাধু নীতি বিবর্জিত ব্যবসায়ী জনসাধারণের সাথে এ ধরনের প্রতারণা করছে। ভেজাল খাদ্যের অবাধ ব্যবসা ও এর সম্প্রসারণের এসব অসাধু বিক্রেতারা খাদ্য ভেজাল মেশাতে অভ্যস্ত হয়ে পড়ে। উদ্দীপকে উল্লিখিত খাদ্যদ্রব্য যেমন - মাছ, দুধ, ফলমূল ইত্যাদিতে মেশানো হচ্ছে ফরমালিন নামক বিষাক্ত রাসায়নিক পদার্থ। শাকসবজিতে মেশানো হচ্ছে কীটনাশক ও ফরমালিন। ফল গাছে মুকুল আশা থেকে ফল পাকা পর্যন্ত ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ক্ষতিকারক কীটনাশক। মিষ্টিতে মেশানো হচ্ছে টেক্সটাইল ও লেদারের রং। এছাড়া মৌসুমী ফলমূল যেমন আম, কমলা, আপেল, কলা, আঙ্গুর, টমেটো ইত্যাদি পাকাতে এবং বর্ণ আকর্ষণীয় করতে বিষাক্ত রং ও কার্বাইড মিপসিন, মার্শাল, ইথারিল, ডাই এলক্সির এবং পচন ঠেকাতে ফরমালিন ব্যবহার করা হচ্ছে।
HSC Civics 2nd Paper Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত খাদ্যদ্রব্যে কী কী ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশান…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর