উদ্দীপকে কোন নাগরিক সমস্যার ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইভটিজিং নামক নাগরিক সমস্যার ইঙ্গিত রয়েছে। ইভটিজিং বলতে কথা, কাজ,আচরণ, ইঙ্গিত ইত্যাদির মাধ্যমে নারীকে উত্ত্যক্ত বা বিরক্ত করা কে বোঝায়। অশালীন উক্তি, অশ্লীল অঙ্গভঙ্গি, দৈহিক ও মানসিকভাবে নারীদেরকে হেনস্তা করা কাজকে ইভটিজিং বলা হয়। ১৯৬০ সালের দিকে প্রথম মিডিয়ার মাধ্যমে ইভটিজিং শব্দটি আলোচনায় আসে। কারণ ঐ সময় থেকে অধিক সংখ্যক মেয়ের স্কুলগামী হয় এবং এ ধরনের আচরণের শিকার হয়। অন্য কোথাও ইভটিজিং কে নারীর প্রতি সহিংসতা বা বিপর্যস্ত পূর্ণ দৃষ্টিভঙ্গির হিসেবে ও গণ্য করা হয়। পুরুষ কর্তৃক নারীকে উত্ত্যক্ত করা, লাঞ্ছিত করা এবং যৌননিপীড়ন করা অর্থাৎ যারা এই ক্রিয়াকলাপে লিপ্ত হয় তাদেরকে বলে ইভটিজার। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে ইভটিজিং ব্যাপকভাবে বিদ্যমান। অনেকগুলো কারণে সমাজে ইভটিজিং বিস্তার লাভ করছে। বাংলাদেশে ৩২% হলো ছাত্র, ৩৩% হলুদ মধ্যবয়সী পুরুষ এবং ৩৫% ইফতিজার হল সমাজবিরোধী কাজের লিপ্ত যুবক। ইভটিজিং সমাজ বিরোধী এবং সামাজিক বা নৈতিক বিরোধী কাজ। এর ফলাফল শুধু প্রসারী। যেমনটি লক্ষ্য করা যায় উদ্দীপকের 'M [গণিত] নামক মেয়েটির ক্ষেত্রে। প্রতিদিন কলেজে যাওয়া আসার পথে 'N [গণিত] নামক বখাটে ছেলে তাকে উত্ত্যক্ত করে।এমন কি সে প্রতিবাদ করলে 'N [গণিত] তাকে হত্যা করার হুমকি দেয়। এ বিষয়ে 'M [গণিত] বান্ধবীদের জানালেও সে অভিভাবকদের কিছু অবহিত করেনি। একে কেন্দ্র করে সে আত্মহত্যা করে। এ বিষয়টি ইভটিজিং কেই নির্দেশ করে। সুতরাং আমরা বলতে পারি, উদ্দীপকে উল্লেখিত নাগরিক সমস্যাটিতে ইভটিজিং এর ইঙ্গিত রয়েছে।
HSC Civics 2nd Paper Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় · সৃজনশীল
উদ্দীপকে কোন নাগরিক সমস্যার ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর