উদ্দীপকে বর্ণিত X কোন ধরনের রোগে আক্রান্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত X এইডস রোগে আক্রান্ত। এইডস একটি মরণব্যাধি। এইডস হলো HIV নামক ভাইরাসের আক্রমণে সৃষ্ট মানব শরীরে একটি রোগ। HIV ভাইরাসের দ্বারা আক্রান্ত ব্যক্তির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে এবং একপর্যায়ে তার সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। ফলে ব্যক্তি সহজেই ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্যান্য মাইক্রো অর্গানিজম দ্বারা আক্রান্ত হয়। এক পর্যায়ে রোগী নিশ্চিতভাবে মৃত্যুবরণ করে। এইডস আক্রান্ত ব্যক্তির মধ্যে অন্য রোগের মতোই বিভিন্ন লক্ষণ দেখা দেয়। এক্ষেত্রে উল্লেখযোগ্য লক্ষণ গুলো হল - দ্রুত ওজন হ্রাস, দীর্ঘদিন শুকনো কাশি, দীর্ঘদিন পাতলা পায়খানা, বারবার জ্বর বা রাতে অতিরিক্ত ঘাম হওয়া, অত্যাধিক দুর্বলতা, স্মৃতিশক্তি হ্রাস পাওয়া ইত্যাদি। উদ্দীপকে বর্ণিত X এর মধ্যে বিদ্যমান সমস্যাগুলো হচ্ছে - দীর্ঘদিন থেকে শুকনো কাশি, ওজন হ্রাস । তিনি পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারেন তিনি একটি ভাইরাসজনিত প্রাণঘাতী ব্যাধিতে আক্রান্ত। এসব বৈশিষ্ট্য দ্বারা এটি সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, কামাল সাহেব HIV ভাইরাসের আক্রমণের শিকার। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত X এইডস রোগে আক্রান্ত।
HSC Civics 2nd Paper Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত X কোন ধরনের রোগে আক্রান্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর