উদ্দীপকে মিমের দেখা বিটিভির খাদ্য ভেজাল নিয়ন্ত্রণে সরকারের ভূমিকায় তুমি কি সন্তুষ্ট? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মিমের দেখা বিটিভিতে খাদ্য ভেজাল নিয়ন্ত্রণে সরকারের ভূমিকায় আমি সন্তুষ্ট। বর্তমান সময়ে আলোচিত একটি বিষয় হলো খাদ্য ভেজাল। কিন্তু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের ঘৃণ্য আশা থেকে খাদ্য ভেজাল মিশ্রণ কেমিক্যাল মিশ্রণ প্রভৃতির মাধ্যমে খাদ্যের গুণগত মান নষ্ট করে খাদ্য ভেজাল সৃষ্টি করে। যার ফলে জনসাস্থ্য ক্ষতির সম্মুখীন হয়। এরূপ অবস্থার নির্শন কল্পে সরকার নানামুখী কার্যক্রম গ্রহণ করেছেন। উদ্দীপকে দেখা যায়, ভেজাল খাদ্য মিশ্রিত খাদ্য নিয়ন্ত্রণে সরকার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের জরিমানা ও বিভিন্ন মুখী সাজার ব্যবস্থা করেন। সরকারের এরূপ কার্যক্রম মূলত সরকারের ভেজাল বিরোধী আইনের অংশ। সরকার খাদ্য ভেজাল রোধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। এ আইনের আওতায় ভ্রাম্যমান ও ফৌজদারি আদালতে ২২ ধরনের অপরাধের বিচার করা হবে, যার মধ্যে বিভিন্ন পর্যায়ে জেল জরিমানার বিধান রাখা হয়েছে। মিথ্যা বিজ্ঞাপন দিলে দুই বছর কারাদণ্ড, নিবন্ধন ছাড়া বিপণন হলে দুই বছর, ছোঁয়াচে ব্যাধিতে আক্রান্ত কাউকে দিয়ে খাদ্য বিক্রি করলে তিন বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে খড়সা আইনে। খাদ্য ভেজাল মেশালে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদানের সুপারিশ করা হয়েছে এই আইনে।
HSC Civics 2nd Paper Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় · সৃজনশীল
উদ্দীপকে মিমের দেখা বিটিভির খাদ্য ভেজাল নিয়ন্ত্রণে সরকারের ভূমিকায…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর