ফিরোজ যে ধরনের মানুষ তার শ্রেণিকরণ কর।
উত্তর: গ উদ্দীপকের ফিরোজ বিশেষ চাহিদার জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সাধারণভাবে বলা যায় যার মাঝে প্রতিবন্ধকতা বিরাজমান তিনিই প্রতিবন্ধি; সে প্রতিবন্ধকতা যত সামান্যই হোক না কেন। উদ্দীপকে দেখা যায়, SSC পরীক্ষায় GPA 5.00 প্রাপ্ত ফিরোজের কোনো হাতেই আঙুল নেই। 'প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩'-তে উল্লেখকৃত ধরন অনুযায়ী আমরা তাকে শারীরিক প্রতিবন্ধিতার শ্রেণিতে অন্তর্ভুক্ত করতে পারি। উপরে উল্লিখিত আইনে শারীরিক প্রতিবন্ধিতার ব্যাখ্যায় বলা হয়েছে, যাদের মধ্যে নিম্নবর্ণিত লক্ষণসমূহের মধ্যে এক বা একাধিক লক্ষণ দেখা যাবে তারা শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি বলে বিবেচিত হবে। যথা: ১. একটি বা উভয় হাত বা পা না থাকা; ২. কোনো হাত বা পা পূর্ণ বা আংশিকভাবে অবশ অথবা গঠনগত এরূপ ত্রুটিপূর্ণ বা দুর্বল যে, দৈনন্দিন স্বাভাবিক চলাফেরা বা কাজকর্ম আংশিক বা পূর্ণভাবে ব্যাহত হয়। ৩. স্নায়ুবিক অসুবিধার কারণে স্থায়ীভাবে শারীরিক ভারসাম্য না থাকা উদ্দীপকের ফিরোজের মধ্যে উল্লিখিত সমস্যাগুলোর মধ্যে ২য় সমস্যাটি বিরাজমান। তাই আমরা তাকে 'শারীরিক প্রতিবন্ধি ব্যক্তি' হিসেবে চিহ্নিত করতে পারি।
HSC Civics 2nd Paper Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় · সৃজনশীল
ফিরোজ যে ধরনের মানুষ তার শ্রেণিকরণ কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর