শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো নাগরিক সমস্যার সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের সাথে আমার পঠিত নাগরিক সমস্যা ইভটিজিং-এর সাদৃশ্য আছে। ইভটিজিং বর্তমান সময়ে বহুল আলোচিত একটি সমস্যা। বিশেষভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি একটি সামাজিক অসুস্থতা হিসেবে পরিলক্ষিত হচ্ছে। ইভ' বলতে বোঝায় রমণী বা নারী, টিজিং' বলতে উত্ত্যক্ত করা বা বিরক্ত করাকে বোঝায়। আর ইভটিজিং হচ্ছে পুরুষ সমাজ কর্তৃক নারীর উত্ত্যক্ত বা বিরক্তির শিকার হওয়া। পুরুষ কর্তৃক নারীদের প্রতি বাজে মন্তব্য, কুপ্রস্তাব, অশ্লীল বাক্য প্রয়োগ, অপ্রীতিকর অঙ্গভঙ্গি করা, শারীরিক লাঞ্ছনা, শিস বাজানো, সুযোগে গায়ে পড়ে ধাক্কা দেওয়া, উস্কানিমূলক তালি বাজানো, মোবাইল ফোনে বিরক্ত করা, কাগজে অশ্লীল কথা লিখে মেয়েদের দিকে নিক্ষেপ করা, পথরোধ করা প্রভৃতি ঘটনা ঘটানো হয় তখন তাকে ইভটিজিং বলা হয়। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের মতে, দেশের শতকরা ৬২ জন স্কুলগামী মেয়ে ইভটিজিং-এর শিকার হয়। উদ্দীপকে দেখা যায়, স্কুল ছাত্রী রুনাকে যাওয়া-আসার পথে প্রায়ই কয়েকজন বখাটে উত্যক্ত করে। অর্থাৎ রুনা ইভটিজিং-এর শিকার। আমাদের দেশে নানা রকম সামাজিক সমস্যার মাঝে ইভটিজিং সমস্যা অন্যতম। ইভটিজিং মূলত এক ধরনের প্রকাশ্য যৌন হয়রানি সাধারণত রাস্তাঘাটে, যানবাহনে বা প্রকাশ্যে চলাফেরারত বা অবস্থানরত নারীদের পুরুষ দ্বারা উত্ত্যক্ত করা এক ধরনের নারী নির্যাতন। সাম্প্রতিককালে ভয়ঙ্কর এ সমস্যার হিংস্র থাবায় বিক্ষত ও অপমানের দহনে জ্বলতে থাকা অনেক কিশোরী-তরুণী আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এমনকি গ্রামাঞ্চলের স্কুল কলেজে মেয়েদের ঝরে পড়ার প্রবণতা ও বাল্যবিবাহ বৃদ্ধি পাচ্ছে।

HSC Civics 2nd Paper Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় · সৃজনশীল

উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো নাগরিক সমস্যার সাদৃশ্য আছে কি? ব্যাখ…

উদ্দীপক

স্কুল ছাত্রী রুনাকে যাওয়া-আসার পথে প্রায়ই কয়েকজন বখাটে উত্ত্যক্ত করে। ঘটনাটি রুনা তার শ্রেণি শিক্ষককে জানায়। শ্রেণি শিক্ষক বখাটেদের পুলিশে ধরিয়ে দেন।

Rajshahi · 2019

উত্তর

খাদ্যের মানকে ইচ্ছাকৃতভাবে নিম্নমুখী করার জন্য নিম্ন মানের খাদ্য উপাদান ভালো খাদ্যের সাথে মেশানোকে বলা হয় খাদ্যে ভেজাল।

উত্তর

বর্তমান সময়ে প্রতিবন্ধীদের বোঝানোর জন্য বহুল ব্যবহৃত ইংরেজি শব্দ হচ্ছে 'Person with Special Needs′−Needs^{\prime}-এর বাংলা প্রতিশব্দ হলো 'বিশেষ চাহিদার জনগোষ্ঠী'। সাধারণভাবে বলা হয়, যার মাঝে প্রতিবন্ধকতা বিরাজমান তিনিই প্রতিবন্ধী; সে প্রতিবন্ধকতা যত সামান্যই হোক না কেন। প্রকৃতপক্ষে অসুস্থতা, দুর্ঘটনা, চিকিৎসা ত্রুটি বা জন্মগতভাবে যদি কোনো ব্যক্তির শারীরিক বা মানসিক অবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে কর্মক্ষমতা আংশিক বা সম্পূর্ণভাবে লোপ পায় অথবা তুলনামূলকভাবে কম হয় তাহলে সেই ব্যক্তিকে প্রতিবন্ধী ব্যক্তি বলা হয়।

উত্তর

উদ্দীপকের সাথে আমার পঠিত নাগরিক সমস্যা ইভটিজিং-এর সাদৃশ্য আছে। ইভটিজিং বর্তমান সময়ে বহুল আলোচিত একটি সমস্যা। বিশেষভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি একটি সামাজিক অসুস্থতা হিসেবে পরিলক্ষিত হচ্ছে। ইভ' বলতে বোঝায় রমণী বা নারী, টিজিং' বলতে উত্ত্যক্ত করা বা বিরক্ত করাকে বোঝায়। আর ইভটিজিং হচ্ছে পুরুষ সমাজ কর্তৃক নারীর উত্ত্যক্ত বা বিরক্তির শিকার হওয়া। পুরুষ কর্তৃক নারীদের প্রতি বাজে মন্তব্য, কুপ্রস্তাব, অশ্লীল বাক্য প্রয়োগ, অপ্রীতিকর অঙ্গভঙ্গি করা, শারীরিক লাঞ্ছনা, শিস বাজানো, সুযোগে গায়ে পড়ে ধাক্কা দেওয়া, উস্কানিমূলক তালি বাজানো, মোবাইল ফোনে বিরক্ত করা, কাগজে অশ্লীল কথা লিখে মেয়েদের দিকে নিক্ষেপ করা, পথরোধ করা প্রভৃতি ঘটনা ঘটানো হয় তখন তাকে ইভটিজিং বলা হয়। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের মতে, দেশের শতকরা ৬২ জন স্কুলগামী মেয়ে ইভটিজিং-এর শিকার হয়। উদ্দীপকে দেখা যায়, স্কুল ছাত্রী রুনাকে যাওয়া-আসার পথে প্রায়ই কয়েকজন বখাটে উত্যক্ত করে। অর্থাৎ রুনা ইভটিজিং-এর শিকার। আমাদের দেশে নানা রকম সামাজিক সমস্যার মাঝে ইভটিজিং সমস্যা অন্যতম। ইভটিজিং মূলত এক ধরনের প্রকাশ্য যৌন হয়রানি সাধারণত রাস্তাঘাটে, যানবাহনে বা প্রকাশ্যে চলাফেরারত বা অবস্থানরত নারীদের পুরুষ দ্বারা উত্ত্যক্ত করা এক ধরনের নারী নির্যাতন। সাম্প্রতিককালে ভয়ঙ্কর এ সমস্যার হিংস্র থাবায় বিক্ষত ও অপমানের দহনে জ্বলতে থাকা অনেক কিশোরী-তরুণী আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এমনকি গ্রামাঞ্চলের স্কুল কলেজে মেয়েদের ঝরে পড়ার প্রবণতা ও বাল্যবিবাহ বৃদ্ধি পাচ্ছে।

উত্তর

হ্যাঁ, সামাজিক সচেতনতার মাধ্যমে ইভটিজিং থেকে মুক্তি পাওয়া সম্ভব— এ বিষয়ে আমি একমত। ইভটিজিং প্রতিরোধে পারিবারিক ও সামাজিক সচেতনতা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে। পারিবারিক সুশিক্ষা ও মূল্যবোধ সমাজ থেকে ইভটিজিং নির্মূল করতে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম। সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে ইভটিজিং প্রতিরোধ করা সম্ভব। প্রকৃত শিক্ষাই জাতিকে এ ধরনের সামাজিক ব্যাধি থেকে মুক্ত করতে পারে। এক্ষেত্রে একাডেমিক শিক্ষার পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকগণ ইভটিজিং ও এর নেতিবাচক দিক নিয়ে বিশদভাবে আলোচনা করে শিক্ষার্থীদের মাঝে সচেতনতাবোধ সৃষ্টি করতে পারেন। অত্যন্ত ভয়ানক হয়ে ওঠা এই ব্যাধি দ্রুত প্রতিরোধ করার জন্য কঠোর শাস্তির বিধানের কোনো বিকল্প নেই। দেশের প্রচলিত আইনের সংস্কার করে ইভটিজিং প্রতিরোধে কঠোর শাস্তির ব্যবস্থা করা যেতে পারে। তবে আইন প্রণয়নের পাশাপাশি সে আইন যাতে বাস্তবায়িত হয় সেদিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক মতৈক্য একান্ত অপরিহার্য। ক্ষতিগ্রস্তদের মানসিক স্বাস্থ্য সেবার ব্যবস্থা করাও জরুরি। সেই সাথে ভারসাম্যপূর্ণ সামাজিক বিকাশে ব্যবসায়ী, রাজনীতিবিদ, গণমাধ্যম ও বুদ্ধিজীবীসহ সংশ্লিষ্ট সকল পক্ষের যে দায়িত্ব রয়েছে সে সম্পর্কে সজাগ থাকতে হবে। অতএব, বলা যায়, নাগরিক সচেতনতা ও আইনের যথাযথ প্রয়োগই সমাজকে এই সামাজিক ব্যাধি হতে মুক্তি দিতে পারে।
HSCCivics 2nd PaperChapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয়
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি: 'ক' একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। চাকরি লাভের কয়েক বছরের মধ্যেই তিনি বিপুল বিত্ত বৈভবের মালিক হন। মি: 'ক'-এর এ ধরনের কর্মকান্ড সুশাসনের পরিপন্থি
ক
ইভটিজিং কী?
খ
জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝ?
গ
উদ্দীপকের ঘটনা তোমার পঠিত কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে বর্ণিত সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তা বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝ?

জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ইভটিজিং কী?

ইভটিজিং কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব 'Y′Y^{\prime} একজন ব্যবসায়ী। তিনি প্রতিদিন তায় পণ্যে মানব শরীরের জন্য ক্ষতিকর বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করেন। এগুলো আমাদের কিডনি ও লিভারের ক্ষতি করছে, হৃদরোগ ও ক্যানসারের সম্ভাবনা বাড়িয়ে তুলছে এবং অনেকেই অকালে চোখের দৃষ্টি হারিয়ে ফেলছেন।
ক
HIV কী?
খ
অটিজম বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে জনাব 'Y′Y^{\prime} এর কার্মকাণ্ড কোন সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে বর্ণিত নাগরিক সমস্যা নিরসনকল্পে তোমার সুপারিশ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.অটিজম বলতে কী বোঝায়?

অটিজম বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.HIV কী?

HIV কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

অহনার প্রিয় সবজি টমেটো। সে বাজার থেকে সুন্দর রং দেখে দুই কেজি টমেটো ক্রয় করে। বাসায় এসে কেটে দেখে টমেটো পাকার মত হয়নি। এই টমেটো খেয়ে তার ছোট বোন মারিয়া অসুস্থ হয়ে পড়লো। অহনা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ দোকানদারকে গ্রেফতার করে আদালতে হাজির করে। বিজ্ঞ আদালত দোকানদারকে ঐ আইনের বিধান অনুযায়ী শাস্তি প্রদান করেন।

Chittagong · 2017

ক
ইভটিজিং কাকে বলে?
খ
রাজনৈতিক অস্থিরতা কীভাবে দুর্নীতির বিকাশ ঘটায়?
গ
উদ্দীপকে অহনার সমস্যাটি বাংলাদেশের কোন সমস্যার প্রতি ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের অহনা যে সমস্যার সম্মুখীন হয়েছে তা প্রতিরোধে তুমি কী কী সুপারিশ করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.রাজনৈতিক অস্থিরতা কীভাবে দুর্নীতির বিকাশ ঘটায়?

রাজনৈতিক অস্থিরতা কীভাবে দুর্নীতির বিকাশ ঘটায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ইভটিজিং কাকে বলে?

ইভটিজিং কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।