উদ্দীপকে উল্লিখিত পরিবর্তন বাংলাদেশের ওপর কোন ধরনের প্রভাব ফেলছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জলবায়ু পরিবর্তনের কথা বলা হয়েছে। বাংলাদেশের উপর জলবায়ু পরিবর্তন ব্যাপক প্রভাব বিস্তার করছে। জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ সমস্যা। এ পরিবর্তন মানবজাতির অস্তিত্বের জন্য এই সময়ের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। উদ্দীপকের বর্ণনায় জলবায়ু পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে। কেননা জলবায়ু পরিবর্তনের পেছনে দায়ী হলো উন্নত রাষ্ট্রগুলোর ভোগবিলাসী জীবন যাপন এবং অধিক পরিমাণের কার্বন নিঃসরণ। যার কারনে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে জলবায়ুর পরিবর্তন ঘটছে। এর ফলে বাংলাদেশের ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে। সাম্প্রতিককালে বাংলাদেশের যেসব বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে, তা মূলত জলবায়ু পরিবর্তনের কারণে হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের বন্যার ভয়াবহতার মাত্রা বেড়ে যেতে পারে। এ ধরনের পরিবর্তনে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ২০০৭ সালের জাতিসংঘ আন্ত সরকার জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যানেলের (IPCC) প্রতিবেদনে বলা হয়, ২০৫০ সালের মধ্যে বঙ্গোপসাগরের পানির উচ্চতা ১ মিটার বাড়বে। এর ফলে বাংলাদেশের উপকূলে ১৭ শতাংশ ভূমি পানিতে ডুবে যাবে, পাঁচ কোটি মানুষ বনভিটা ছাড়া হবে। IPCC সমীক্ষা অনুযায়ী ভূপৃষ্ঠের উচ্চতা ১০০ সেন্টিমিটার, বৃদ্ধির সাথে সাথে খুলনা, বাগেরহাট, পিরোজপুর, লক্ষীপুর, নোয়াখালী, বরগুনা, প্রভৃতি জেলার অবাদী জমি কৃষি কাজের অনুপোযোগী হওয়ার আশঙ্কা রয়েছে। দেশের নদ নদীতে নোনা পানির অনুপ্রবেশ ঘটলে মিঠা পানের বিপুল পরিমাণের মৎস্য সম্পদ ধ্বংস হয়ে যাবে। জলজ প্রাণী ও উদ্ভিদের জীবন মারাত্মকভাবে বিপন্ন হবে। সুতরাং বলা যায় জলবায়ু পরিবর্তন বাংলাদেশের অর্থ সামাজিক জীবনে দারুন নেতিবাচক প্রভাব ফেলবে যেটি বাংলাদেশের জনজীবনকে হুমকির মুখে ফেলে দেবে।
HSC Civics 2nd Paper Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পরিবর্তন বাংলাদেশের ওপর কোন ধরনের প্রভাব ফেলছে? ব…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর