উক্ত পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় তোমার সুপারিশ লেখ।
উত্তর: উক্ত পরিবর্তনজনিত সমস্যা তথা জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় বিভিন্ন করণীয় উদ্যোগ রয়েছে। জলবায়ু পরিবর্তন জনিত কারণে পৃথিবীর যে ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের মুখোমুখি হয়েছে তা থেকে বাঁচতে হলে আবশ্যিকভাবে যা যা করা উচিত, তা হল নিম্নরূপ - যেহেতু, বন পরিবেশ রক্ষা করে, তাই সর্বত্র বিশেষ করে উপকূলের বনায়ন বৃদ্ধি করতে হবে। উপকূলে অবশ্যই শক্ত ও টেকসই বাঁধ নির্মাণ করতে হবে যেন প্রাকৃতিক দুর্যোগ সমূহ আমাদের জানমাল রক্ষা করতে পারে। খরা, বন্যা ও লবণাক্ততা কাটিয়ে ওঠার কৌশল বা পদ্ধতি নিয়ে গবেষণা ও উদ্ভাবিত উপায় কার্যকর করতে হবে। পরিকল্পিত বজ্র ব্যবস্থাপনা গড়ে তোলে পরিবেশ দূষণ কমাতে সাহায্য করতে হবে। পরিকল্পিতভাবে নগরায়ন ও শিল্পায়ন করে কারখানা, ইট ভাটা ও যানবাহনের ধোয়া নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। এছাড়া কৃষি উৎপাদনে ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর নীতি গ্রহণ করতে হবে।অপ্রয়োজনীয় সার - বিষ ব্যবহার প্রতিরোধ করতে হবে। স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্থ না করে জলাধার নির্মাণ, পানি সম্পদ ব্যবস্থাপনার দক্ষ সমন্বয় করেও জলবায়ু পরিবর্তন জনিত সমস্যার রোধের কার্যকরী পদক্ষেপ নেওয়া যায়। এসব পদক্ষেপের সঠিক বাস্তবায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা মোকাবেলা করা সম্ভব হবে বলে আমি মনে করি।
HSC Civics 2nd Paper Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় · সৃজনশীল
উক্ত পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় তোমার সুপারিশ লেখ।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর