উদ্দীপকে বর্ণিত 'ক' এর কর্মকাণ্ড কোন নাগরিক সমস্যা কে চিহ্নিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'ক' এর কর্মকাণ্ড নাগরিক সমস্যা দুর্নীতিকে নির্দেশ করে। বর্তমানে আলোচিত সামাজিক সমস্যার মধ্যে দুর্নীতি অন্যতম। দুর্নীতিক বলতে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত সুবিধা গ্রহণকে বোঝায়। জনসাধারণের যেকোনো ধরনের অবৈধ কাজকে দুর্নীতির সাথে এক করে দেখা হয়। দুর্নীতি একটি সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যাধি। উন্নয়নশীল ও অনুন্নত রাষ্ট্রসমূহের দুর্নীতির ব্যাপক পরিস্থিতি বিদ্যমান। ক্ষমতাবান ব্যক্তিরাই বেশি দুর্নীতি করে থাকে দুর্নীতির মাধ্যমে সমাজে ভয়াবহ ক্ষতি হয়। আমাদের সমাজ ব্যবস্থায় অধিকাংশ মানুষের মধ্যে এখন দ্রুত সম্পদশালী হওয়ার আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। রাতারাতি অধিক সম্পদের মালিক হয়ে সমাজে যশ,খ্যাতি, প্রতিপত্তি লাভের আশায় মানুষ এখন দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। মানুষ দ্রুত ধনী হওয়ার আকাঙ্ক্ষায় এবং অধিক সম্পদের মালিক হওয়ার উদ্দেশ্যে দুর্নীতির আশ্রয় নিয়ে থাকে। উদ্দীপকের 'ক' একজন গ্রাম পর্যায়ে জনপ্রতিনিধি হয়েও সরকারি বরাদ্দকৃত চাল গোপনে বিক্রি করেন। এখানে জনাব 'ক' এর কর্মকাণ্ড দুর্নীতির পর্যায়ভুক্ত। সুতরাং নিঃসন্দেহে বলা যায় যে, উদ্দীপকে দুর্নীতি নামক নাগরিক সমস্যাটি ফুটে উঠেছে।
HSC Civics 2nd Paper Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'ক' এর কর্মকাণ্ড কোন নাগরিক সমস্যা কে চিহ্নিত করে? …
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর