উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো নাগরিক সমস্যা সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাথে আমার পঠিত নাগরিক সমস্যা খাদ্য ভেজালের সাদৃশ্য আছে। যেসব খাদ্যদ্রব্য প্রাকৃতিক বা স্বাভাবিক উপায় প্রস্তুত না করে ক্ষতিকর, নিম্নমানের, অকেজো ও অস্বাস্থ্যকর উপকরণ দিয়ে তৈরি করা হয় তাকে ভেজাল খাদ্য বলে। ভালো খাদ্যের সাথে নিকৃষ্ট দ্রব্য মিশিয়ে তৈরি করা খাবারকেও ভেজাল খাদ্য বলা হয়। ভেজাল খাদ্য তৈরি একটি দণ্ডনীয় অপরাধ। ভেজাল খাদ্য মানব স্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করে এবং বিভিন্ন ধরনের রোগ ব্যাধির দিকে মানুষকে ঠেলে দেয়। উদ্দীপকে দেখা যায়, 'X [গণিত] একজন সবজি চাষী। অতিরিক্ত মুনাফার লোভে তিনি অপরিপক্ক টমেটোতে ক্ষতি স্প্রে করে রং পরিবর্তন করেন, যা দেখতে অবিকল পাকা টমেটোর মত মনে হয়। জনাব 'X [গণিত] এর এরূপ কর্মকাণ্ড খাদ্য ভেজাল মেশানোর সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা, তিনি টমেটোতে ক্ষতি স্প্রে করে রং পরিবর্তন করেছেন। যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সুতরাং উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকের ঘটনাটি নাগরিকের অন্যতম সমস্যা খাদ্য ভেজালের সমস্যার সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Civics 2nd Paper Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো নাগরিক সমস্যা সাদৃশ্য আছে কি? ব্যাখ্…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর