উদ্দীপকে উল্লিখিত গোলাম মাহবুব এর কর্মকান্ড তোমার পঠিত কোন সমস্যার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত গোলাম মাহবুব এর কর্মকান্ডের সাথে আমার পঠিত নাগরিক সমস্যা খাদ্য ভেজালের সাদৃশ্য রয়েছে। যেসব খাদ্যদ্রব্য প্রাকৃতিক বা স্বাভাবিক উপায়ে প্রস্তুত না করে ক্ষতিকর, নিম্নমানের, অকেজো ও অস্বাস্থ্যকর উপকরণ দিয়ে তৈরি করা হয় তাকে ভেজাল খাদ্য বলে। ভালো খাদ্যের সাথে নিকৃষ্ট দ্রব্য মিশিয়ে তৈরি করা খাবারকেও ভেজাল খাদ্য বলা হয়। ভেজাল খাদ্য তৈরি একটি দণ্ডনীয় অপরাধ। ভেজাল খাদ্য মানব স্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করে এবং বিভিন্ন ধরনের রোগ ব্যাধির দিকে মানুষকে ঠেলে দেয়। উদ্দীপকে দেখা যায়, গোলাম মাহবুব একজন ব্যবসায়ী। তিনি প্রতিদিন তার পণ্যে বিভিন্ন ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থের ব্যবহার করেন।উদ্দীপকে গোলাম মাহবুব এর কর্মকাণ্ড খাদ্য ভেজাল মেশিনের সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা তিনি প্রতিদিন তার পণ্যের বিভিন্ন ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করেন। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সুতরাং উপরিয়ক্ত আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকে ঘটনাটি নাগরিকের অন্যতম সমস্যা খাদ্যে ভেজাল সমস্যা সাথে সাদৃশ্য রয়েছে ।
HSC Civics 2nd Paper Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত গোলাম মাহবুব এর কর্মকান্ড তোমার পঠিত কোন সমস্যার …
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর