"জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা সৃষ্টিতে প্রধানত শিল্পন্নোত দেশগুলোই দায়ী।"- ব্যাখ্যা কর।
উত্তর: জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা সৃষ্টিতে প্রধানত শিল্পন্নোত দেশগুলোই দায়ী। জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ হলো বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি। আর বায়ুমন্ডলে উষ্ণতা বৃদ্ধি পায় কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে। পৃথিবীতে সবচেয়ে বেশি কার্বন উদগীরণ করে শিল্পোন্নত দেশগুলো। উন্নত দেশগুলো অর্থনৈতিক উন্নয়নের জন্য শিল্প কারখানা প্রতিষ্ঠা করে এবং সেখান থেকে বিপুল পরিমাণ কার্বন বায়ুতে যুক্ত হয়। এভাবেই বৈশ্বিক উষ্ণতার ফলে জলবায়ু পরিবর্তন ঘটে এবং প্রকৃতিতে দেখা যায় নানা ধরনের বিপর্যয়। তাই বলা যায়, জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা সৃষ্টিতে শিল্পন্নোত দেশগুলোই দায়ী।
HSC Civics 2nd Paper Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় · সৃজনশীল
"জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা সৃষ্টিতে প্রধানত শিল্পন্নোত দেশগুলোই দায়ী।"- ব্যাখ্যা কর।
উত্তর