উদ্দীপকের বিরূপ পরিস্থিতির প্রভাব থেকে মুক্তির উপায় সমূহ বিশ্লেষণ কর?
উত্তর: জলবায়ু পরিবর্তন বর্তমানে পৃথিবীর জন্য সবচেয়ে বড় হুমকি। তাই আমাদের জলবায়ু পরিবর্তন রোধ করার চেষ্টা করতে হবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার উপায়: ক. আন্তর্জাতিক পর্যায়ে করণীয়: ১.আর্থসামাজিক ও পরিবেশগত বিপর্যয়ের সাথে খাপ খাওয়ানোর লক্ষ্যে পথ ও কর্মসূচি গ্রহণ করতে হবে। ২. পরিবেশ দূষণ সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতে হবে। ৩. শিল্প উন্নত দেশগুলোতে গ্রিন হাউজ গ্যাস উৎসারণ আরো কমিয়ে আনতে হবে। ৪. জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশসহ ভুক্তভোগী অন্যান্য দরিদ্র দেশকে অর্থ ও প্রযুক্তি দিয়ে সাহায্য করতে হবে। ৫. পৃথিবীর যে দেশেই জলবায়ু অভিঘাত সৃষ্টি হোক সমগ্র বিশ্বকেই তা মোকাবেলায় এগিয়ে আসতে হবে। খ. নাগরিক পর্যায়ে করণীয়: ১. চারপাশে বিশেষ করে উপকূলে বনায়ন করতে হবে। ২. শক্ত ও টেকসই বাঁধ নির্মাণ করতে হবে। ৩. উপকূলীয় এলাকায় মাছের চাষ যেন নষ্ট না হয় সেজন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৪. পানি ব্যবস্থাপনা সংস্থাসমূহের সামর্থ্য বৃদ্ধি করতে হবে। ৫. প্রাকৃতিক দুর্যোগের আভাষ বা সংকেত ব্যবস্থা জোরদার করতে হবে। ৬. দুর্যোগ বিপর্যস্ত মানুষের জন্য বিমার ব্যবস্থা করতে হবে। ৭. কৃষি উৎপাদনে জীববৈচিত্র্য রক্ষার নীতি গ্রহণ করতে হবে। ৮. পরিকল্পিত শিল্পায়ন করতে হবে।
HSC Civics 2nd Paper Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় · সৃজনশীল
উদ্দীপকের বিরূপ পরিস্থিতির প্রভাব থেকে মুক্তির উপায় সমূহ বিশ্লেষণ কর?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর