উদ্দীপকে উল্লিখিত সমস্যা মোকাবিলায় করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সমস্যাগুলো জলবায়ু পরিবর্তনের কারণে সংঘটিত হয়েছে যা মোকাবিলায় একজন নাগরিকের গুরুত্বপূর্ণ কিছু কর্তব্য আছে। জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের সমাজ ও পরিবেশ ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য পরিবেশবান্ধব প্রযুক্তি যেমন- সৌর প্যানেল, বায়োগ্যাস প্ল্যান্ট এবং কম কার্বন নিঃসরণকারী যানবাহন ব্যবহার করতে হয়। জলবায়ু পরিবর্তন এবং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান এবং গণমাধ্যমের মাধ্যমে এ বিষয়ে প্রচার চালাতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি যেমন সৌর, বায়ু, জলবিদ্যুৎ প্রভৃতি ব্যবহার বাড়াতে হবে। শিল্পকারখানা এবং যানবাহন থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমাতে হবে। ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে হবে। বনভূমি রক্ষা করতে হবে এবং নতুন বনাঞ্চল তৈরি করতে হবে। গাছপালা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারে এমন ফসলের চাষ করতে হবে। খরা সহনশীল এবং লবণাক্ততা প্রতিরোধী শস্যের চাষ বাড়াতে হবে। পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ এখন নিত্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এটি মোকাবিলার জন্য পূর্বপ্রস্তুতি গ্রহণ যেমন আশ্রয়কেন্দ্র নির্মাণ ও জরুরি ত্রাণ সরবরাহের ব্যবস্থা করতে হবে। জলবায়ু পরিবর্তন একটি আন্তর্জাতিক সমস্যা। তাই আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে একে সমন্বিতভাবে মোকাবিলা করতে হবে। জলবায়ু পরিবর্তন যেহেতু উপকূল অঞ্চলে জোয়ারের পানিতে প্লাবনের সৃষ্টি করছে তাই উপকূল অঞ্চলে বাঁধ নির্মাণ এবং ম্যানগ্রোভ বনাঞ্চল তৈরি করে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রভাব মোকাবিলা করতে হবে। সুতরাং বলা যায় যে, বর্ণিত পদক্ষেপগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে উদ্দীপকে বর্ণিত সমস্যাগুলোর অনেকাংশেই মোকাবিলা করা যাবে।
HSC Civics 2nd Paper Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমস্যা মোকাবিলায় করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর