উদ্দীপকে উল্লিখিত নাগরিক সমস্যা উত্তরণে যুক্তিসহ তোমার মতামত দাও।
উত্তর: জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার সমাধানে নাগরিকদের নানারকম করণীয় রয়েছে। বিগত কয়েক দশকে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে মানবজাতি মারাত্মক পরিবেশগত বিপদের মুখোমুখি হয়েছে। এ সংকট মোকাবেলায় কেবল সরকার নয়, প্রতিটি সচেতন নাগরিককেও কার্যকর ভূমিকা পালন করতে হরে। জলবায়ু ভারসাম্য রক্ষায় নাগরিক দায়িত্ব এখন সময়ের দাবি। উদ্দীপকের বর্ণনায় জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার বিষয়টি প্রকাশ পেয়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় নাগরিকদের প্রথম করণীয় হলো বনভূমি রক্ষা ও বনায়ন কার্যক্রমে অংশগ্রহণ করা। গাছপালা কার্বন ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশকে শীতল রাখতে সাহায্য করে। দ্বিতীয়ত, গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে শিল্পকারখানা ও যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণ করতে হবে। কাঠ ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার পরিহার করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, সামাজিক সচেতনতা বাড়াতে হবে-এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ অধিকাংশ মানুষ জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা সম্পর্কে এখনও যথেষ্ট সচেতন নয়। এ লক্ষ্যে - সরকার, গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থাকে একযোগে কাজ করতে হবে। পাঠ্যক্রমে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্তকরণ শিক্ষার্থীদের সচেতনতা তৈরিতে সহায়ক হবে। আলোচনার শেষে বলা যায়, প্রত্যেক নাগরিকের উচিত জলবায়ু বিষয়ে সচেতন হয়ে নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করা। তাহলেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী নিশ্চিত করা সম্ভব হবে।
HSC Civics 2nd Paper Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত নাগরিক সমস্যা উত্তরণে যুক্তিসহ তোমার মতামত দাও।
উদ্দীপক

Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর