শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ঘটনা-২ এ উল্লিখিত নাগরিক সমস্যা প্রতিরোধে প্রধান শিক্ষক এবং পুলিশের ভূমিকা যথার্থ ছিল বলে কি তুমি মনে কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: উদ্দীপকের ঘটনা-২ এর নাগরিক সমস্যাটি হলো ইভটিজিং। আমি মনে করি, ইভটিজিং প্রতিরোধে প্রধান শিক্ষক এবং পুলিশের ভূমিকা যথার্থ ছিল। ইভটিজিং হলো একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা নারীর ব্যক্তিত্ব, নিরাপত্তা ও মানসিক সুস্থতার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। এটি নারীর আত্মবিশ্বাস কেড়ে নেয় এবং সামাজিকভাবে অসুস্থ একটি পরিবেশ সৃষ্টি করে। ফলে নারীর স্বাভাবিক বিকাশ ও অংশগ্রহণ বাধাগ্রস্ত হয়। উদ্দীপকের ঘটনা-২ এ দেখা যায়, কনা স্কুলে আসা-যাওয়ার পথেকয়েকজন বখাটের দ্বারা উত্ত্যক্ত হচ্ছিল। প্রধান শিক্ষক প্রথমে বখাটেদের অভিভাবকদের অবহিত করেন এবং পরবর্তীতে পুলিশের সহায়তা গ্রহণ করেন, যার ফলে কনা স্বাচ্ছন্দ্যে স্কুলে যাতায়াত করতে পারে। এ ঘটনায় প্রধান শিক্ষক ও পুলিশের ভূমিকা যথার্থ ও সময়োপযোগী ছিল। কারণ, শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব শুধু পাঠদান নয়; শিক্ষার্থীর নিরাপদ পরিবেশ নিশ্চিত করাও কর্তব্য। প্রধান শিক্ষক কনার অভিযোগকে গুরুত্ব দিয়ে অভিভাবকদের জড়িত করেন, যা সচেতনতা তৈরির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরবর্তী পর্যায়ে পুলিশের সাহায্য নেওয়া ছিল অত্যন্ত কার্যকর পদক্ষেপ, কারণ ইভটিজিং একটি শাস্তিযোগ্য অপরাধ, যা প্রতিরোধে আইনের প্রয়োগ অপরিহার্য। পুলিশের তাৎক্ষণিক ব্যবস্থা কনাকে মানসিকভাবে সাহসী করেছে এবং 'নিরাপত্তাবোধ ফিরিয়ে দিয়েছে। এ ধরনের বাস্তব পদক্ষেপ সামাজিক প্রতিরোধ গড়ার দৃষ্টান্ত স্থাপন করে। এছাড়া ঘটনাটি আমাদেরকে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলে। আলোচনার শেষে তাই বলা যায়, ইভটিজিং প্রতিরোধে প্রধান শিক্ষক ও পুলিশের তৎপরতা আমাদের শেখায় বিচার, সচেতনতা ও দায়িত্বশীল পদক্ষেপের সম্মিলনে সমাজকে একটি নিরাপদ ও মানবিক পরিবেশে রূপান্তর করা সম্ভব।

HSC Civics 2nd Paper Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় · সৃজনশীল

উদ্দীপকের ঘটনা-২ এ উল্লিখিত নাগরিক সমস্যা প্রতিরোধে প্রধান শিক্ষক এ…

উদ্দীপক

ঘটনা-১: জনাব শরাফত সাহেব বাজার থেকে মৌসুমি ফল ক্রয় করে বাসায় যান। ক্রয়কৃত ফল খাওয়ার পর তার পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি হন। সুস্থ হয়ে বাসায় ফিরে শরাফত সাহেব লক্ষ করলেন, অনেক দিন অতিবাহিত হলেও ফলগুলো পচেনি। এতে তিনি বিস্মিত হন। ঘটনা-২: দশম শ্রেণির শিক্ষার্থী কনা স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই কয়েকটি বখাটে ছেলের দ্বারা উত্ত্যক্তের শিকার হন। বিষয়টিতে অতিষ্ঠ হয়ে কনা প্রধান শিক্ষককে অবহিত করে। প্রধান শিক্ষক বখাটেদের অভিভাবকদের অবহিত করে পদক্ষেপ নিতে অনুরোধ করেন। তাতেও কোনো পরিবর্তন না হওয়ায় প্রধান শিক্ষক পুলিশকে অবহিত করে। পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় কনা স্বাচ্ছন্দ্যে স্কুলে যাতায়াত করতে পারে।

Sylhet · 2025

উত্তর

অটিজম হলো মস্তিষ্কের স্বাভাবিক বিকাশের একটি জটিল প্রতিবন্ধকতা, যা শিশুর জন্মের এক বছর ৬ মাস থেকে তিন বছরের 'মধ্যে প্রকাশ পায়।

উত্তর

বৈশ্বিক উষ্ণায়ন মূলত গ্রিনহাউস গ্যাসের অতিরিক্ত নিঃসরণ এবং বন উজাড়ের কারণে ঘটে। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, 'নাইট্রাস অক্সাইডসহ বিভিন্ন গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ায় "সূর্য থেকে আসা তাপ পৃথিবীর বায়ুমণ্ডলে আটকে যায়, ফলে গড় তাপমাত্রা বাড়তে থাকে। শিল্পায়ন, যানবাহন থেকে ধোঁয়া, অতিরিক্ত জীবাশ্ম জ্বালানির ব্যবহার এবং বনভূমি ধ্বংস এ সমস্যার মূল কারণ। এসব কারণে পৃথিবীর আবহাওয়া পরিবর্তিত হচ্ছে, বরফ গলছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে এবং পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি বাড়ছে। এটি জীববৈচিত্র্য ও মানবজীবনের জন্য মারাত্মক হুমকি।

উত্তর

উদ্দীপকের ঘটনা-১ এ উল্লিখিত জনাব শরাফতের ক্ষেত্রে ঘটে যাওয়া ঘটনা খাদ্যে ভেজাল নামক নাগরিক সমস্যাকে ইঙ্গিত করে। ঘটনা-১ এ জনাব শরাফত সাহেব বাজার থেকে মৌসুমি ফল ক্রয় করে বাসায় যান। ক্রয়কৃত ফল খাওয়ার পর তার পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি হন। সুস্থ হয়ে বাসায় ফিরে শরাফত সাহেব লক্ষ করলেন অনেকদিন অতিবাহিত হলেও ফলগুলো পচেনি; যা খাদ্যে ভেজালের সাথে সাদৃশ্যপূর্ণ। খাদ্য মানুষের জীবনধারণ ও সুস্থ বিকাশের জন্য অপরিহার্য। তবে অধিক মুনাফার লোভে অসাধু ব্যবসায়ীরা খাদ্যে ইচ্ছাকৃতভাবে ভেজাল মেশায়। এতে খাদ্য যেমন তার পুষ্টিগুণ হারায়, তেমনি তা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। বর্তমান সময়ে বাংলাদেশে খাদ্যে ভেজাল একটি গুরুতর নাগরিক সমস্যা হিসেবে চিহ্নিত। উদ্দীপকে বর্ণিত হয়েছে, জনাব শরাফত সাহেবের ক্রয়কৃত ফলে ব্যবহার করা রাসায়নিক পদার্থ বা ফরমালিন স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, যা ইচ্ছাকৃত ভেজালের একটি প্রকৃষ্ট উদাহরণ। এ ধরনের ভেজাল শুধু মানুষের দেহে দীর্ঘমেয়াদি রোগের সৃষ্টি করে না, বরং জনস্বাস্থ্যের জন্যও ভয়াবহ হুমকি হয়ে দাঁড়ায়। খাদ্যে ভেজাল প্রদান আইনের দৃষ্টিতে দণ্ডনীয় অপরাধ। বাজারে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের কারণে দেশের ভোক্তারা প্রতিনিয়ত নিরাপদ খাদ্যের অভাবে ভোগেন। এ পরিস্থিতি নাগরিক জীবনে দুশ্চিন্তা বাড়ায় এবং রাষ্ট্রের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাকে কঠিন করে তোলে।

উত্তর

উদ্দীপকের ঘটনা-২ এর নাগরিক সমস্যাটি হলো ইভটিজিং। আমি মনে করি, ইভটিজিং প্রতিরোধে প্রধান শিক্ষক এবং পুলিশের ভূমিকা যথার্থ ছিল। ইভটিজিং হলো একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা নারীর ব্যক্তিত্ব, নিরাপত্তা ও মানসিক সুস্থতার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। এটি নারীর আত্মবিশ্বাস কেড়ে নেয় এবং সামাজিকভাবে অসুস্থ একটি পরিবেশ সৃষ্টি করে। ফলে নারীর স্বাভাবিক বিকাশ ও অংশগ্রহণ বাধাগ্রস্ত হয়। উদ্দীপকের ঘটনা-২ এ দেখা যায়, কনা স্কুলে আসা-যাওয়ার পথেকয়েকজন বখাটের দ্বারা উত্ত্যক্ত হচ্ছিল। প্রধান শিক্ষক প্রথমে বখাটেদের অভিভাবকদের অবহিত করেন এবং পরবর্তীতে পুলিশের সহায়তা গ্রহণ করেন, যার ফলে কনা স্বাচ্ছন্দ্যে স্কুলে যাতায়াত করতে পারে। এ ঘটনায় প্রধান শিক্ষক ও পুলিশের ভূমিকা যথার্থ ও সময়োপযোগী ছিল। কারণ, শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব শুধু পাঠদান নয়; শিক্ষার্থীর নিরাপদ পরিবেশ নিশ্চিত করাও কর্তব্য। প্রধান শিক্ষক কনার অভিযোগকে গুরুত্ব দিয়ে অভিভাবকদের জড়িত করেন, যা সচেতনতা তৈরির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরবর্তী পর্যায়ে পুলিশের সাহায্য নেওয়া ছিল অত্যন্ত কার্যকর পদক্ষেপ, কারণ ইভটিজিং একটি শাস্তিযোগ্য অপরাধ, যা প্রতিরোধে আইনের প্রয়োগ অপরিহার্য। পুলিশের তাৎক্ষণিক ব্যবস্থা কনাকে মানসিকভাবে সাহসী করেছে এবং 'নিরাপত্তাবোধ ফিরিয়ে দিয়েছে। এ ধরনের বাস্তব পদক্ষেপ সামাজিক প্রতিরোধ গড়ার দৃষ্টান্ত স্থাপন করে। এছাড়া ঘটনাটি আমাদেরকে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলে। আলোচনার শেষে তাই বলা যায়, ইভটিজিং প্রতিরোধে প্রধান শিক্ষক ও পুলিশের তৎপরতা আমাদের শেখায় বিচার, সচেতনতা ও দায়িত্বশীল পদক্ষেপের সম্মিলনে সমাজকে একটি নিরাপদ ও মানবিক পরিবেশে রূপান্তর করা সম্ভব।
HSCCivics 2nd PaperChapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয়
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি: 'ক' একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। চাকরি লাভের কয়েক বছরের মধ্যেই তিনি বিপুল বিত্ত বৈভবের মালিক হন। মি: 'ক'-এর এ ধরনের কর্মকান্ড সুশাসনের পরিপন্থি
ক
ইভটিজিং কী?
খ
জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝ?
গ
উদ্দীপকের ঘটনা তোমার পঠিত কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে বর্ণিত সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তা বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝ?

জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ইভটিজিং কী?

ইভটিজিং কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব 'Y′Y^{\prime} একজন ব্যবসায়ী। তিনি প্রতিদিন তায় পণ্যে মানব শরীরের জন্য ক্ষতিকর বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করেন। এগুলো আমাদের কিডনি ও লিভারের ক্ষতি করছে, হৃদরোগ ও ক্যানসারের সম্ভাবনা বাড়িয়ে তুলছে এবং অনেকেই অকালে চোখের দৃষ্টি হারিয়ে ফেলছেন।
ক
HIV কী?
খ
অটিজম বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে জনাব 'Y′Y^{\prime} এর কার্মকাণ্ড কোন সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে বর্ণিত নাগরিক সমস্যা নিরসনকল্পে তোমার সুপারিশ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.অটিজম বলতে কী বোঝায়?

অটিজম বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.HIV কী?

HIV কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

অহনার প্রিয় সবজি টমেটো। সে বাজার থেকে সুন্দর রং দেখে দুই কেজি টমেটো ক্রয় করে। বাসায় এসে কেটে দেখে টমেটো পাকার মত হয়নি। এই টমেটো খেয়ে তার ছোট বোন মারিয়া অসুস্থ হয়ে পড়লো। অহনা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ দোকানদারকে গ্রেফতার করে আদালতে হাজির করে। বিজ্ঞ আদালত দোকানদারকে ঐ আইনের বিধান অনুযায়ী শাস্তি প্রদান করেন।

Chittagong · 2017

ক
ইভটিজিং কাকে বলে?
খ
রাজনৈতিক অস্থিরতা কীভাবে দুর্নীতির বিকাশ ঘটায়?
গ
উদ্দীপকে অহনার সমস্যাটি বাংলাদেশের কোন সমস্যার প্রতি ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের অহনা যে সমস্যার সম্মুখীন হয়েছে তা প্রতিরোধে তুমি কী কী সুপারিশ করবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.রাজনৈতিক অস্থিরতা কীভাবে দুর্নীতির বিকাশ ঘটায়?

রাজনৈতিক অস্থিরতা কীভাবে দুর্নীতির বিকাশ ঘটায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ইভটিজিং কাকে বলে?

ইভটিজিং কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।