জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবগুলি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আলোচনা কর।
উত্তর: বাংলাদেশের প্রেক্ষিতে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবগুলো বিশ্লেষণ করা হলো। ১. জলবায়ু পরিবর্তনের ফলে গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে সারাবছর কম-বেশি গরম পড়ছে, ২. বাংলাদেশকে ষড়ঋতুর দেশ বলা হলেও জলবায়ু পরিবর্তনের কারণে বর্তমানে এখন তিনটি ঋতু অনুভূত হয়। ७. বৃষ্টিপাতে হ্রাস পাচ্ছে যার কারণে কৃষিতে রিরূপ প্রভাব পড়ছে। ৪. ঘূর্ণিঝড়ের সংখ্যা বেড়ে যাচ্ছে, প্রত্যেক সপ্তাহে কমপক্ষে একটি সিগন্যাল পাওয়া যাচ্ছে ৫, জলবায়ু পরিবর্তন, বৃষ্টিপাত কমে যাবার কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকায় লবণাক্ততা অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। ৬. সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মিঠা পানির স্বল্পতা দেখা দিচ্ছে। ৭. জলবায়ু পরিবর্তনজনিত কারণে খাদ্যশৃঙ্খল ও জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়েছে। ৮. জলবায়ু পরিবর্তনের ফলে নদনদীর গতিপথ পরিবর্তিত হচ্ছে, নাব্যতা হ্রাস পাচ্ছে।
HSC Civics 2nd Paper Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় · সৃজনশীল
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবগুলি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আলোচ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর