উদ্দীপকে উল্লেখিত নাগরিক সমস্যা নিরসনকল্পে তোমার সুপারিশ লেখো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত নাগরিক সমস্যা তথা খাদ্যে ভেজাল প্রতিরোধে আমার সুপারিশসমূহ- খাদ্যের মধ্যে মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ উপাদান মেশানোকে খাদ্যে ভেজাল হিসেবে চিহ্নিত করা হয়। খাদ্যদ্রব্যের সাথে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মিশিয়ে কিছু অসাধু ব্যবসায়ী জনসাধারণের সাথে প্রতারণা করে ক্ষতিকর রাসায়নিক পদার্থের ব্যবহার সবচেয়ে বেশি লক্ষ করা যায় অপরিপক্ব ফল পাকানো এবং এর রং আকর্ষণীয় করার ক্ষেত্রে বা মাছ, মাংস, সবজি, সতেজ রাখতে। উদ্দীপকে বলা হয়েছে, কামাল বাজার থেকে একটি ইলিশ মাছ কিনে নিয়ে আসে। মাছটি রান্না করে খাওয়ার পরে তার পরিবারের সকল সদস্য অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে ভর্তি হওয়ার পরে ডাক্তার তাদের জানায় রাতের খাবারে অতিরিক্ত রাসায়নিক পদার্থ ছিল। এখানে খাদ্যে ভেজাল বিষয়টির প্রতিই ইঙ্গিত করা হয়েছে। খাদ্যে ভেজাল প্রতিরোধে আমরা নানারকম পদক্ষেপ নিতে পারি। খাদ্যদ্রব্য ঠিক আছে বা ভেজালমুক্ত কি না সে ব্যাপারে সরকারি ও বেসরকারিভাবে পরীক্ষা-নিরীক্ষার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা অধিক জরুরি। খাদ্যে ভেজাল প্রমাণিত হলে উৎপাদনকারী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বর্তমান বাংলাদেশ সরকার খাদ্যে ভেজাল রোধে “নিরাপদ খাদ্য আইন-২০১৩' প্রণয়ন করেছে। এ আইনে অপরাধভেদে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। এ আইন যথাযথভাবে প্রয়োগ করলে খাদ্যে ভেজাল অনেকাংশে কমে আসবে। এর পাশাপাশি নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে। ভেজাল খাদ্য কীভাবে সমাজের ক্ষতি করছে এবং এর মারাত্মক পরিণতি বিষয়ে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে জনসচেতনতা গড়ে তুলতে হবে। এছাড়া স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে খাদ্যে ভেজালের কুফল সম্পর্কে প্রচারণা চালিয়ে একটি প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। ভেজালের বিরুদ্ধে ব্যবসায়ী সম্প্রদায়সহ সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় ব্যক্তিত্বদের কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। উপরে উল্লিখিত ব্যবস্থাগুলো গ্রহণ এবং যথাযথভাবে কার্যকর করা হলে খাদ্যে ভেজাল প্রতিরোধ করা যাবে বলে আমি মনে করি।
HSC Civics 2nd Paper Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত নাগরিক সমস্যা নিরসনকল্পে তোমার সুপারিশ লেখো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর