উদ্দীপকের দৃশ্যপট-১-এ জনাব রাসেলের কর্মকান্ডের মাধ্যমে কোন নাগরিক সমস্যা ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'P [গণিত] -এর কর্মকাণ্ড 'খাদ্যে ভেজাল' নাগরিক সমস্যাকে নির্দেশ করে। সাধারণভাবে খাদ্যে ভেজাল বলতে খাঁটি বা আসল পণ্যের সাথে নিম্নমানের পণ্য বা রাসায়নিক পদার্থের মিশ্রণ ঘটিয়ে বিক্রি করাকে বোঝায়। এতে দ্রব্যের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি বিশুদ্ধতাও হারায়। বর্তমানে খাদ্যে ভেজাল একটি মারাত্মক সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যা হিসেবে পরিগণিত হয়। খাদ্যে ভেজালের অন্যতম প্রধান কারণ হলো অধিকতর মুনাফা অর্জন করা। খাদ্যদ্রব্যের সাথে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মিশিয়ে কিছু অসাধু ব্যবসায়ী জনসাধারণের সাথে প্রতারণা করে। বর্তমান সময়ে বাংলাদেশের শহরাঞ্চলের নাগরিকরা খাদ্যে ভেজাল নিয়ে বেশ উদ্বিগ্ন। কারণ, তারাই খাদ্যে ভেজালের মুখোমুখি হয় বেশি। উদ্দীপকে বলা হয়েছে, অসাধু ব্যবসায়ী মি. P অধিক মুনাফার জন্য পণ্যে মানবদেহের জন্য ক্ষতিকর বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করেন। এখানে খাদ্যে ভেজালের প্রতি ইঙ্গিত করা হয়েছে। বর্তমানে অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন- ক্যালসিয়াম কার্বাইড, ফরমালিন, ডিভিটি, পিসিবি তেল বা বিষাক্ত রং ইত্যাদি খাদ্যের মিশিয়ে বাজারে বিক্রি করছে। যেমনটি মি. P-এর ক্ষেত্রেও দেখা যায়।
HSC Civics 2nd Paper Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় · সৃজনশীল
উদ্দীপকের দৃশ্যপট-১-এ জনাব রাসেলের কর্মকান্ডের মাধ্যমে কোন নাগরিক স…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর