দৃশ্যকল্প-(২)-এ আলোচিত সমস্যা প্রতিকারে তুমি কী সুপারিশ করবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের ঘটনা-২ এ উল্লেখিত নাগরিক সমস্যা তথা ইভটিজিং প্রতিরোধে প্রধান শিক্ষক এবং পুলিশের ভূমিকা ওই প্রেক্ষাপটে যথার্থ বলে আমি মনে করি। তবে এ সমস্যা প্রতিরোধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। উদ্দীপকে ঘটনা-২ এ বলা হয়েছে দশম শ্রেণির শিক্ষার্থী কনা স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই কয়েকটি বখাটে ছেলের দ্বারা উত্ত্যক্তের শিকার হন। এটি মূলত ইভটিজিং সমস্যাকে ইঙ্গিত করে। এ ঘটনায় প্রধান শিক্ষক বখাটেদের অভিভাবকদের অবহিত করে পদক্ষেপ নিতে অনুরোধ করেন, যা নাগরিক সচেতনতাকে নির্দেশ করে। আবার উক্ত ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় কনা স্বাচ্ছন্দ্যে স্কুলে যাতায়াত করতে পারে। এর মাধ্যমে আইনের যথাযর্থ প্রয়োগের দিকটি ফুটে উঠেছে। তবে ইভটিজিং এর মতো সামাজিক সমস্যা প্রতিরোধে উদ্দীপকের শিক্ষক ও পুলিশ কর্তৃক নাগরিক সচেতনতা ও আইনের যথাযথ প্রয়োগ ছাড়াও নানাবিধ পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইভটিজিং প্রতিরোধে পারিবারিক ও সামাজিক সচেতনতা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে। পারিবারিক সুশিক্ষা ও মূল্যবোধ সমাজ থেকে ইভটিজিং নির্মূল করতে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম। সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে ইভটিজিং প্রতিরোধ করা সম্ভব। প্রকৃত শিক্ষাই জাতিকে এ ধরনের সামাজিক ব্যাধি থেকে মুক্ত করতে পারে। এক্ষেত্রে একাডেমিক শিক্ষার পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকগণ ইভটিজিং ও এর নেতিবাচক দিক নিয়ে বিশদভাবে আলোচনা করে শিক্ষার্থীদের মাঝে সচেতনতাবোধ সৃষ্টি করতে পারেন। এছাড়া ক্ষতিগ্রস্তদের মানসিক স্বাস্থ্য সেবার ব্যবস্থা করাও জরুরি। সেইসাথে ভারসাম্যপূর্ণ সামাজিক বিকাশে ব্যবসায়ী, রাজনীতিবিদ, গণমাধ্যম ও বুদ্ধিজীবীসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে সজাগ থাকতে হবে। উপরের আলোচনা থেকে বলা যায়, শিক্ষক কর্তৃক সচেতনতা ও পুলিশ কর্তৃক আইনের যথাযথ প্রয়োগ ছাড়াও পারিবারিক ও সামাজিক সচেতনতা, একাডেমির শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার প্রসার, ক্ষতিগ্রস্থদের সাহায্য প্রদান এবং ব্যবসায়ী, রাজনীতিবিদ, গণমাধ্যম ও বুদ্ধিজীবীসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের যৌথ প্রচেষ্টায় সামাজিক ব্যধি ইভটিজিং প্রতিরোধ করা সম্ভব বলে আমি মনে করি।
HSC Civics 2nd Paper Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় · সৃজনশীল
দৃশ্যকল্প-(২)-এ আলোচিত সমস্যা প্রতিকারে তুমি কী সুপারিশ করবে? তোমার…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর