মাহিমকে জনসম্পদে পরিণত করার পিছনে সমাজের অন্য সদস্যদের ভূমিকা আলোচনা কর।
উত্তর: মাহিম একজন প্রতিবন্ধী শিশু। প্রতিবন্ধী শিশুদের জনসম্পদের পরিণত করতে সমাজের অন্য সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। পৃথিবীতে সবাই স্বাভাবিকভাবে জন্ম নেয় না। যারা শারীরিক, মানসিক বা আর্থসামাজিক অক্ষমতার কারণে সঠিকভাবে জীবিকা নির্বাহ করতে পারে না তারাই হলো প্রতিবন্ধী। উদ্দীপকে মাহিম একজন প্রতিবন্ধী। সে সমাজেরই একটি অংশ। তাই তার সমস্যাগুলো দূর করতে তাকে জনসম্পদে পরিণত করা সমাজের সদস্যদেরই দায়িত্ব। প্রতিবন্ধী ব্যক্তিদের জনশক্তিতে পরিনত করতে হলে সমাজের মানুষের তাদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হলে সমাজের মানুষের তাদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে তাদের সাহায্য সহযোগিতা করতে হবে। এতে প্রতিবন্ধী শিশুরা সমাজে অবহেলিত হবে না। সমাজের মানুষ প্রতিবন্ধীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিলেই তারা স্বাচ্ছন্দ্যে সমাজের মূল স্রোতধারার সাথে নিজেদের মুক্ত করতে পারবে। প্রতিবন্ধীরা যাতে তাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারে সেজন্য তাদের নিরাপত্তার দিকে মনোযোগী হতে হবে। সমাজের মানুষের সচেতনতাই পারে এসব প্রতিবন্ধী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে। প্রতিবন্ধী মানুষের মাঝে লুকিয়ে আছে অপার সম্ভাবনা। শরীরের একটি বিশেষ অংশের প্রতিবন্ধকতা থাকার পরও কিছু কিছু কাজে এরা অত্যন্ত পারদর্শী হয়। প্রতিবন্ধীদের এসব সম্ভাবনা বের করে এনে তাদের যথাযথ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে প্রতিবন্ধীতা জয় করে কর্ম ক্ষেত্রে প্রতিবন্ধীরা বিশেষ ভূমিকা রাখতে পারে। অর্থাৎ সমাজের সদস্যদের সার্বিক সহযোগিতায় পারে প্রতিবন্ধীদের মানবসম্পদে পরিণত করতে। সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, মাহিম এর মত প্রতিবন্ধীদের নানাবিদ সমস্যা দূর করে তাদের জনশক্তিতে পরিণত করতে সমাজের অন্য সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
HSC Civics 2nd Paper Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় · সৃজনশীল
মাহিমকে জনসম্পদে পরিণত করার পিছনে সমাজের অন্য সদস্যদের ভূমিকা আলোচন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর