প্রয়োজনীয় সহযোগিতা পেলে তাসিনের মতো শিশুরা একদিন জনসম্পদে পরিণত হবে- তুমি কি একমত? আলোচনা করো।
উত্তর: হ্যাঁ, প্রয়োজনীয় সহযোগিতা পেলে তাসিনের মতো প্রতিবন্ধী শিশুরা একদিন জনসম্পদে পরিণত হবে বলে আমি মনে করি। প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। এদেরকে সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তাহলেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। আর এজন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। উদ্দীপকের তাসিনের মতো আমাদের সমাজের প্রতিবন্ধীরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। এসব সমস্যা সমাধান করে তাদেরকে ন্যায়সঙ্গত অধিকার দিতে হবে। তাদের প্রতি সমাজের মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। তাহলে তারা প্রতিভার বিকাশ ঘটিয়ে সমাজের সর্বস্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। সরকারি ও বেসরকারিভাবে প্রতিবন্ধীদের আর্থিক ও সামাজিক সহায়তা দিতে হবে। এতে তারা আত্মপ্রত্যয়ী হয়ে উঠবে। প্রতিবন্ধীদেরকে উন্নয়নের ক্ষেত্রে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া উচিত। তাদের জন্য কাজের ব্যবস্থা এবং ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। এছাড়াও প্রতিবন্ধীদের জন্য আইন প্রণয়ন ও তা বাস্তবায়ন করতে হবে। তাহলে সার্বিক নিরাপত্তা পেয়ে তারা নিজের ও সমাজের জন্য কাজ করতে পারবে। আলোকিত মানুষ হয়ে সমাজকে উজ্জ্বল করতে ভূমিকা রাখবে। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, প্রতিবন্ধীদের প্রতি সঠিক দায়িত্ব পালন করতে পারলে তারা আর সমাজের বোঝা হয়ে থাকবে না। তারাও নিজেদের প্রতিভার বিকাশ ঘটিয়ে আলোকিত সমাজ গড়ার কর্ণধার হতে পারবে।
HSC Civics 2nd Paper Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় · সৃজনশীল
প্রয়োজনীয় সহযোগিতা পেলে তাসিনের মতো শিশুরা একদিন জনসম্পদে পরিণত হবে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর