উদ্দীপকে সমস্যার নাম কী? উক্ত সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে-ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে যে সমস্যাটির কথা বলা হয়েছে তা হলো 'ইভটিজিং'। এ সমস্যা ইদানীংকালে প্রকট আকার ধারণ করেছে। ইভটিজিং হলো কথা, কাজ, আচরণ ইত্যাদির মাধ্যমে নারীকে উত্ত্যক্ত করা বা হয়রানি করা। ইভটিজিং বেড়ে যাওয়ার পিছনে যে কারণটি' সবচেয়ে বেশি দায়ী তা হলো পরিবারে নারীদের যথাযথ মূল্যায়ন না করা ও নারীদের প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি। এছাড়াও পারিবারিক ও সামাজিক সুশিক্ষার অভাব, নৈতিক মূল্যবোধের অধঃপতন, পরিবারে শিশুর সঠিক সামাজিকীকরণের অভাব ইত্যাদি ইভটিজিং-এর জন্য কারণ হিসেবে ধরা যায়। মাদকাসক্ত ও বেকার যুবকরা হতাশাগ্রস্ত হয়ে পড়লে বা নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তারা ইভটিজিং করে। এছাড়াও ধর্মীয় অনুশাসনের অভাব, বিদেশি অপসংস্কৃতির প্রভাব, স্যাটেলাইট টেলিভিশন ইভটিজিং-এর জন্য অধিকাংশে দায়ী। তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি, উদ্দীপকের বখাটে যুবক তারেক অর্থ ও রাজনৈতিক ক্ষমতা এবং কুসঙ্গের কারণে ইভটিজিং করে।
HSC Civics 2nd Paper Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় · সৃজনশীল
উদ্দীপকে সমস্যার নাম কী? উক্ত সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে-ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর