উদ্দীপকে বর্ণিত জলবায়ুর পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলার জন্য বাংলাদেশের একজন নাগরিকের কী কী করণীয় রয়েছে বলে তুমি মনে কর?
উত্তর: উক্ত সমস্যা অর্থাৎ জলবায়ু পরিবর্তন সমস্যা সমাধানে নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ করণীয় রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে আর্থ-সামাজিক ও পরিবেশগত বিপর্যয়ের মুখোমুখি হতে পারে তা মোকাবিলা করা বা তার সঙ্গে খাপ খাওয়ানোর লক্ষ্যে বিভিন্ন পন্থা ও কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়নে কাজ করা জরুরি। এক্ষেত্রে নাগরিকরা মুখ্য ভূমিকা পালন করতে পারে। বনভূমি রক্ষা জলবায়ু পরিবর্তন রোধের অন্যতম উপায়। গাছপালা যেহেতু পরিবেশের ভারসাম্য রক্ষা করে সেহেতু নির্বিচারে যেন বনভূমি ধ্বংস করা না হয় সে ব্যাপারে নাগরিকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এছাড়া গ্রিনহাউস গ্যাস জলবায়ু পরিবর্তনের আরেকটি মুখ্য নিয়ামক। তাই যে সকল গ্যাস গ্রিনহাউস ইফেক্টের জন্য দায়ী তাদের উৎস যেমন- শিল্প কারখানা, ইটভাটা ও যানবাহনের ধোঁয়া যতদূর সম্ভব পরিবেশবান্ধব করার জন্য শোধন করে পরিবেশে অবমুক্ত করতে হবে। জ্বালানি হিসেবে কাঠ ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে। ওজোন স্তরের ক্ষয়ের প্রধান কারণ হলো সিএফসি গ্যাস। রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার, বিভিন্ন প্রকার স্প্রে, জেট ইঞ্জিন, মোটরযান ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান হচ্ছে এ গ্যাসের উৎস। সুতরাং নাগরিকদেরকে যতদূর সম্ভব এর পরিমিত ব্যবহার করতে হবে। পরিশেষে বলা যায়, সামাজিক সচেতনতা ছাড়া জলবায়ুর পরিবর্তন রোধ করা সম্ভব নয়। এজন্য সামগ্রিকভাবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে সর্বস্তরের মানুষকে সচেতন করে তুলতে হবে। সর্বোপরি, জলবায়ু পরিবর্তন সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিয়ে সে অনুসারে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী জলবায়ু পরিবর্তন সম্পর্কে ভূমিকা পালন করা প্রতিটি নাগরিকের অবশ্য কর্তব্য।
HSC Civics 2nd Paper Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জলবায়ুর পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলার জন্য বাংলাদে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর