উদ্দীপকে বর্ণিত রোগ প্রতিরোধে কী কী ব্যবস্থা গ্রহণ করতে হবে? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত রোগ অর্থাৎ এইডস প্রতিরোধে নাগরিকের অনেক করণীয় রয়েছে। বর্তমানে এইডস একটি মারাত্মক রোগ, যা বিশ্বব্যাপী আতঙ্কের সৃষ্টি করেছে। এ রোগের প্রতিষেধক এখনও আবিষ্কার হয়নি। এ রোগ প্রতিরোধকল্পে উন্নত দেশসহ তৃতীয় বিশ্বের চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। তবে বর্তমানে এ রোগের ছোবল থেকে রক্ষা পেতে হলে নাগরিকদের সচেতন হয়ে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। এইডস রোগের বিস্তার রোধে ধর্মীয় অনুশাসন সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। একমাত্র ধর্মীয় অনুশাসন মেনে চললে মানুষ পারিবারিক জীবনে বিশ্বস্ত থাকে। সেইসাথে অনিরাপদ ও বিবাহ-বর্হিভূত শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকে। এছাড়া সুচ কিংবা সিরিঞ্জ ব্যবহারে সতর্কতা অবলম্বন করলে এইডস এ আক্রান্ত হওয়ার আশঙ্কা কম থাকে। এইডস আক্রান্ত ব্যক্তির রক্ত কোনো রোগীর শরীরে প্রবেশ করানো যাবে না। এইডস আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত সুচ, সিরিঞ্জ ও অন্যান্য অপারেশন যন্ত্রপাতি জীবাণুমুক্ত করে ব্যবহার করতে হবে। এ রোগ থেকে মুক্ত থাকতে হলে পারিবারিক মূল্যবোধ রক্ষা করতে হবে। মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকতে হবে এবং সমকামিতার কুফল সম্পর্কে প্রচার-প্রচারণা চালাতে হবে। এছাড়াও এইডসের কারণ ও এর প্রভাব সম্পর্কে সচেতন ও সজাগ থাকতে হবে। এইডস প্রতিরোধে জনমত গড়ে তুলতে হবে। এইডস সংক্রমণের আশঙ্কা আছে এমন কারণ থেকে নিজে দূরে থাকতে হবে এবং অন্যকেও এ ব্যাপারে সাহায্য করতে হবে। পরিশেষে বলা যায়, উপরে আলোচিত বিষয়গুলো সম্পর্কে সতর্ক থাকলে এবং যথাযথভাবে মেনে চললে মরণব্যাধি 'এইডস' এর বিস্তার রোধ করা সম্ভব।
HSC Civics 2nd Paper Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 10 : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত রোগ প্রতিরোধে কী কী ব্যবস্থা গ্রহণ করতে হবে? আলোচনা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর