লেনদেনজনিত চাহিদা মুদ্রার চাহিদাকে কীভাবে প্রভাবিত করে? বুঝিয়ে লেখ।
উত্তর: আর্থিক লেনদেনের উদ্দেশ্যে কোনো নির্দিষ্ট সময়ে দেশের সকল জনগণ ও ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ যে পরিমাণ নগদ মুদ্রা হাতে ধরে রাখতে চায় তাকে মুদ্রার লেনদেনজনিত চাহিদা বলে। পরিবারবর্গ ও ব্যবসায় প্রতিষ্ঠানের দৈনন্দিন জীবনে দ্রব্যসামগ্রীর ক্রয়- বিক্রয় ও লেনদেন যত বেশি হবে এরূপ অর্থের চাহিদাও তত বেশি হবে। মুদ্রার লেনদেন চাহিদা মানুষের আয়ের ওপর নির্ভর করে। কখনো কখনো এটি সুদের হার দ্বারাও প্রভাবিত হয়। তবে কেইনস মনে করেন, অন্যান্য অবস্থা স্থির থাকলে মানুষের আয় বৃদ্ধি পেলে মুদ্রার লেনদেন চাহিদা বাড়ে। অর্থাৎ আয়ের সাথে লেনদেনের চাহিদার পরিবর্তনের সম্পর্ক ধনাত্মক।
HSC Economics 1st Paper Chapter 10 : মুদ্রা ও ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 10 : মুদ্রা ও ব্যাংক · সৃজনশীল
লেনদেনজনিত চাহিদা মুদ্রার চাহিদাকে কীভাবে প্রভাবিত করে? বুঝিয়ে লেখ।
উত্তর
