দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে অর্থের মূল্যের ওপর কি প্রভাব পড়ে?
উত্তর: দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে অর্থের মূল্যের ওপর ঋণাত্মক প্রভাব পড়ে অর্থাৎ অর্থের মূল্য কমতে থাকে। যখন দ্রব্যমূল্য কমে তখন এক একক অর্থ দ্বারা আগের চেয়ে বেশি পরিমাণ দ্রব্য ক্রয় করা যায় বলে সেক্ষেত্রে অর্থের মূল্য বাড়ে। আবার দ্রব্যমূল্য বাড়লে এক একক অর্থ দ্বারা আগের চেয়ে কম পরিমাণ দ্রব্যসামগ্রী ক্রয় করা যায় বলে সেক্ষেত্রে অর্থের মূল্য কমে। তাই বলা যায়, দ্রব্যমূল্য ও অর্থের মূল্যের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে অর্থের মূল্য কমে।
HSC Economics 1st Paper Chapter 10 : মুদ্রা ও ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 10 : মুদ্রা ও ব্যাংক · সৃজনশীল
দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে অর্থের মূল্যের ওপর কি প্রভাব পড়ে?
উত্তর
