কেন্দ্রীয় ব্যাংকে এর ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ারসমূহ কী কী? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: 'অভ্যন্তরীণ' মূল্যস্তর ও বৈদেশিক বিনিময় হার স্থির রাখা, পূর্ণ কর্মসংস্থান অর্জন করা এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা প্রভৃতি বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য ঋণ নিয়ন্ত্রণ করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের দুটি হাতিয়ার বা পদ্ধতি করেছে। যথা- ক. পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ ও খ. গুণগত বা নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ। ক. পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ: পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির সাহায্যে কেবল ব্যাংক সৃষ্ট ঋণের পরিমাণ ও সুদের হার নিয়ন্ত্রণ করা হয়। এ পদ্ধতি যেসব পন্থা অবলম্বন করা হয়, তা হলো- ১. ব্যাংক হার পরিবর্তন: কেন্দ্রীয় ব্যাংক ন্যূনতম যে হারে বিল পুনঃবাট্টা করে সে হারকে ব্যাংক হার বলা হয়। ব্যাংক হারের পরিবর্তনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে। ২. খোলা বাজার নীতি: কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে সরাসরি ঋণপত্র ক্রয়-বিক্রয়ের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। ৩. রিজার্ভের হার পরিবর্তন: রিজার্ভের হার পরিবর্তনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে। আইন কিংবা প্রথানুসারে প্রত্যেক দেশের বাণিজ্যিক ব্যাংকসমূহ তাদের গৃহীত মোট আমানতের একটি শতকরা কেন্দ্রীয় ব্যাংকে নগদ মুদ্রার রিজার্ভরাখতে বাধ্য হয়। খ. গুণগত বা নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ: বিশেষ বিশেষ উদ্দেশ্যে ঋণের ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য নিম্নোক্ত পন্থা অবলম্বন করা হয়- ১. বাছাই করা ঋণ নিয়ন্ত্রণ: এ পদ্ধতিতে কেন্দ্রীয় ব্যাংক যেসব খাতে ঋণদান অপ্রয়োজনীয় মনে করে, সেক্ষেত্রে ঋণদান বন্ধ করার জন্য অন্যান্য ব্যাংকসমূহকে পরামর্শ দিয়ে থাকে। ২. প্রত্যক্ষ ব্যবস্থা : অনেক সময় কেন্দ্রীয় ব্যাংক সরাসরি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। ৩. ভোগ্য ঋণ নিয়ন্ত্রণ : ভোগ দ্রব্যের ক্রয়ের জন্য কত ঋণ দেওয়া যেতে পারে তার নিম্নতম পরিমাণ নির্দিষ্ট করে দিয়ে বাণিজ্যিক ব্যাংকের ভোগ্য ঋণ নিয়ন্ত্রণ করে। সুতরাং, উপরিউক্ত উপায়ে ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন রোধ করা সম্ভব। তাই সুষ্ঠু ও গতিশীল অর্থনীতির জন্য ঋণ নিয়ন্ত্রণ করা অপরিহার্য।
HSC Economics 1st Paper Chapter 10 : মুদ্রা ও ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 10 : মুদ্রা ও ব্যাংক · সৃজনশীল
কেন্দ্রীয় ব্যাংকে এর ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ারসমূহ কী কী? উদ্দীপকের আল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
