উল্লিখিত ব্যাংকিং কার্যক্রম লেনদেন সহজ করাসহ গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে কীভাবে অবদান রাখছে সে বিষয়ে তোমার মতামত দাও ৷
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্যাংকিং কার্যক্রমটি মোবাইল ব্যাংকিং কার্যক্রম। এ কার্যক্রম লেনদেন সহজ করাসহ গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছে। আধুনিক অর্থনীতিতে মোবাইল ব্যাংকিং এর গুরুত্ব অপরিসীম। বর্তমানে 'দক্ষতা' শব্দটি গতিশীলতা এবং প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার আলোকে বিবেচনা করা হয়। ব্যক্তিগত দক্ষতার সাথে প্রাতিষ্ঠানিক দক্ষতা এবং সামাজিক দক্ষতার সুনিপুণ সমন্বয়ের মাধ্যমেই উন্নত সমাজব্যবস্থা বিনির্মাণ হতে পারে। মোবাইল ব্যাংকিং এরূপ উন্নত সমাজ নির্মাণে সহায়ক ভূমিকা পালন করে । মোবাইল ব্যাংকিং প্রত্যন্ত গ্রামাঞ্চল হতে নগর সভ্যতায় ক্ষুদ্র ক্ষুদ্র সঞয় সংগ্রহের মাধ্যমে বৃহৎ মূলধন গঠনে ভূমিকা পালন করে। একই সাথে চাহিদা সৃষ্টির মাধ্যমে বিনিয়োগের প্রসার ঘটায় তথা কর্মসংস্থান সৃষ্টি করে। এরূপ ব্যাংক ব্যবসায় প্রসারের ফলে অ-প্রাতিষ্ঠানিক ঋণের উৎস (মহাজন, ধনী বা বিত্তশালী কৃষক, স্বর্ণকার, সাহুকার প্রভৃতি) গুরুত্ব হারিয়ে ফেলে। এর ফলে গ্রামাঞ্চলে শোষণ-বঞ্চনা হ্রাস পায়। উচ্চ সুদের কষাঘাতে ভিটে-মাটি উচ্ছেদ হতে প্রান্তিক জনগোষ্ঠী রক্ষা পায়। মানুষের হাতের অতিরিক্ত অর্থ ব্যাংকিং ব্যবস্থায় চলে আসায় মুদ্রাস্ফীতি হ্রাস পায় বা নিয়ন্ত্রণে থাকে। তখন হতদরিদ্র কৃষক, ছিন্নমূল গরিব জনগোষ্ঠী, সীমিত আয়ের মানুষ মুদ্রাস্ফীতির চাপ হতে রক্ষা পায়। প্রবাসীদের প্রেরিত অর্থ এর মাধ্যমে দ্রুত দেশে পৌঁছে। এ কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পায় যা বিনিময় হার নিয়ন্ত্রণে, মূলধন দ্রব্য আমদানিতে ভূমিকা রাখে। সুতরাং দেখা যায় মোবাইল ব্যাংকিং কার্যক্রম লেনদেন সহজ করাসহ গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছে.
HSC Economics 1st Paper Chapter 10 : মুদ্রা ও ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 10 : মুদ্রা ও ব্যাংক · সৃজনশীল
উল্লিখিত ব্যাংকিং কার্যক্রম লেনদেন সহজ করাসহ গ্রামীণ অর্থনৈতিক উন্ন…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
