উদ্দীপক থেকে অর্থের যোগান বৃদ্ধি কীভাবে অর্থের মূল্যের ওপর প্রভাব বিস্তার করছে? ব্যাখ্যা করো।
উত্তর: অর্থের যোগান বৃদ্ধি অর্থমূল্যের ওপর ঋণাত্মক প্রভাব ফেলে । ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বানুযায়ী, অর্থের যোগান বৃদ্ধি পেলে দামস্তর সমানুপাতিক হারে বৃদ্ধি পায়। ফলে অর্থের মূল্যও সমানুপাতিক হারে হ্রাস পায়। বিপরীতে অর্থের যোগান হ্রাস পেলে দামস্তর সমানুপাতিক হারে হ্রাস পায়। ফলে অর্থের মূল্য সমানুপাতিক হারে বৃদ্ধি পায়। অর্থাৎ অর্থের যোগান ও অর্থমূল্যের সম্পর্ক ঋণাত্মক। উদ্দীপকে অর্থের যোগান ও দামস্তর দেওয়া আছে। প্রদত্ত তথ্যের ভিত্তিতে অর্থের মূল্য নির্ণয় করা হলো- অর্থের যোগান (M) কোটি টাকা দামস্তর (P) টাকা অর্থের মূল্য = 1/P ১০০ ১০ ০.১ ২০০ ২০ ০.০৫ ৩০০ ৩০ ০.০৩ সূচিতে দেখা যায় অর্থের যোগান ১০০ কোটি টাকা হলে দামস্তর ১০ টাকা। ফলে অর্থের মূল্য ০.১। অর্থের যোগান ১০০ কোটি থেকে বৃদ্ধি পেয়ে ২০০ কোটি হলে অর্থের মূল্য ০.১ থেকে হ্রাস পেয়ে ০.০৫ হয়। অর্থের যোগান আরো বেড়ে ৩০০ কোটি টাকা হলে অর্থের মূল্য কমে ০.০৩ একক হয়। অর্থাৎ অর্থের যোগান বৃদ্ধি পেলে অর্থের মূল্যে হ্রাস পায়। তাই বলা যায়, অর্থের যোগান অর্থের মূল্যের ওপর বিপরীতমুখী প্রভাব সৃষ্টি করে ।
HSC Economics 1st Paper Chapter 10 : মুদ্রা ও ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 10 : মুদ্রা ও ব্যাংক · সৃজনশীল
উদ্দীপক থেকে অর্থের যোগান বৃদ্ধি কীভাবে অর্থের মূল্যের ওপর প্রভাব ব…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
চিত্র: অর্থের যোগান ও দামস্তরের সম্পর্ক
চিত্রে যখন অর্থের যোগান ১০০ কোটি টাকা তখন দামস্তর ১০ টাকা I অর্থের যোগান বেড়ে ২০০ কোটি এবং ৩০০ কোটি টাকা হলে তখন দামস্তরও সমানুপাতিকভাবে বেড়ে যথাক্রমে ২০ টাকা এবং ৩০ টাকা হয়। অর্থাৎ অর্থের যোগান বৃদ্ধি পেলে দামস্তর বৃদ্ধি পায়। এজন্য রেখাটি ডানদিকে ঊর্ধ্বগামী হয়। সুতরাং বলা যায়, অর্থের যোগান বাড়লে দামস্তরও সমানুপাতিকভাবে বাড়ে এবং অর্থের যোগান কমলে দামস্তরও সমানুপাতিকভাবে কমে।উত্তর
