মি. M তার চিত্রে দামস্তর ও অর্থের মূল্যের মধ্যে কীরূপ সম্পর্ক দেখিয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: মি. M তার চিত্রে দামস্তর ও অর্থের মূল্যের মধ্যে ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। নির্দিষ্ট পরিমাণ অর্থ কোনো নির্দিষ্ট সময়ে প্রচলিত বাজার দামে যে পরিমাণ পণ্য ও সেবা ক্রয় করার ক্ষমতা রাখে, তাতে অর্থের মূল্য বলে। অন্যদিকে, দ্রব্যের বিনিময় মূল্যকে সামগ্রিকভাবে অর্থের মাধ্যমে প্রকাশ করা হলে তাকে দামস্তর বলে। সাধারণত, দামস্তর ও অর্থের মূল্যের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক রয়েছে। যখন কোনো পণ্যের দাম বেড়ে যায় তখন একই পরিমাণ অর্থ দিয়ে আগের চেয়ে কম দ্রব্য কিনতে হয়। অর্থাৎ তখন অর্থের মূল্য হ্রাস পায় অর্থাৎ তখন দেশের মধ্যে মূল্যস্ফীতি হয়। আবার, যখন দামস্তর কমে যায় তখন অর্থের মূল্য বেড়ে যায়। এর ফলে আগের চেয়ে বেশি জিনিস বা দ্রব্য ভোক্তারা বা ক্রেতারা ক্রয় করতে পারে। উদ্দীপকে উল্লিখিত চিত্রে দেখা যায়, যখন দ্রব্যের দাম a, তখন অর্থের মূল্য T অর্থাৎ যখন দ্রব্যের দাম কম তখন অর্থের মূল্য বেশি আবার অন্যদিকে দ্রব্যের দাম বেড়ে গিয়ে 6 হয়, তখন অর্থের মূল্য 5 হয় অর্থাৎ মুদ্রাস্ফীতি বিদ্যমান থাকে। সুতরাং, মি. M চিত্রে অর্থের মূল্য ও দামস্তরের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক দেখিয়েছেন।
HSC Economics 1st Paper Chapter 10 : মুদ্রা ও ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 10 : মুদ্রা ও ব্যাংক · সৃজনশীল
মি. M তার চিত্রে দামস্তর ও অর্থের মূল্যের মধ্যে কীরূপ সম্পর্ক দেখিয়…
উদ্দীপক

Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
