উদ্দীপকে বর্ণিত টাকা প্রেরণের দুটি পদ্ধতির তুলনা কর।
উত্তর: উদ্দীপকে জমিলা মোবাইল ব্যাংকিং এবং কণিকা বাণিজ্যিক ব্যাংকের সাধারণ ব্যাংকিং পদ্ধতি ব্যবহার করে অর্থ প্রেরণ করে। বাণিজ্যিক ব্যাংকের সাধারণ ব্যাংকিং পদ্ধতি হলো একটি পুরনো আন্তঃব্যাংকিংপদ্ধতি । অন্যদিকে মোবাইল ব্যাংকিং একটি আধুনিক পদ্ধতি যেখানে মোবাইল ফোন ব্যবহার করে ব্যাংকিং লেনদেন করা হয় । সাধারণ পদ্ধতিতে লেনদেন করতে হলে ব্যাংকে গিয়ে প্রথমে ব্যাংক হিসাব খুলতে হয় আর মোবাইল ব্যাংকিংয়ে মোবাইল নম্বরই ব্যাংক হিসাব হিসেবে ব্যবহার করা যায়। সাধারণ পদ্ধতিতে লেনদেন বা ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে গেলে নির্দিষ্ট ব্যাংকের একটি শাখায় গিয়ে শরীরে উপস্থিত হতে হয়। যা অনেক সময় কষ্টদায়ক হয়ে যায় কিন্তু মোবাইল ব্যাংকিং করতে হলে ঘরে বসে যে কোন দূরত্ব থেকে কার্যক্রম করা সম্ভব। সাধারণ পদ্ধতিতে কারো নিকট টাকা পাঠাতে গেলে অনেক সময় লাগে কিন্তু মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে খুব অল্প সময়ে কোন প্রকার ঝামেলা ছাড়া টাকা পাঠানো যায়। সাধারণ পদ্ধতিতে 24/7 সেবা পাওয়া যায় না কিন্তু মোবাইল ব্যাংকিং 24/7 করা যায়. তাই বলা যায়, ব্যাংকের সাধারণ পদ্ধতি অনুন্নত এবং মোবাইল ব্যাংকিং পদ্ধতি অত্যন্ত সুবিধাজনক ও উন্নত।
HSC Economics 1st Paper Chapter 10 : মুদ্রা ও ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 10 : মুদ্রা ও ব্যাংক · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত টাকা প্রেরণের দুটি পদ্ধতির তুলনা কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
