উদ্দীপক হতে ফিশারের বিনিময় সমীকরণের সাহায্যে দামস্তর (P) নির্ণয় কর।
উত্তর: সেই উদ্দীপকের আলোকে দামস্তর নির্ণয় করা হলো-আমরা জানি, ফিশারের বিনিময় সমীকরণ অনুযায়ী : MV + M'V [গণিত] = PT উদ্দীপকে দেওয়া আছে, বিহিত মুদ্রার পরিমাণ (M) = ৫০০ ব্যাংক কর্তৃক সৃষ্ট মুদ্রা (M [গণিত] ) = ২৫০ বিহিত মুদ্রার প্রচলন গতি (V) = ১০ ব্যাংক কর্তৃক সৃষ্ট মুদ্রার প্রচলন গতি (V [গণিত] ) = ৫ লেনদেনের পরিমাণ (T) = ৬২৫ P = দামস্তর সুতরাং, MV + M'V [গণিত] = PT বা, (৫০০ × ১০) + (২৫০ x ৫) = P × ৬২৫ বা, ৫০০০ + ১২৫০ = ৬২৫P বা, ৬২৫০ = ৬২৫P ∴ P = ১০ অতএব, দামস্তর (P) = ১০
HSC Economics 1st Paper Chapter 10 : মুদ্রা ও ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 10 : মুদ্রা ও ব্যাংক · সৃজনশীল
উদ্দীপক হতে ফিশারের বিনিময় সমীকরণের সাহায্যে দামস্তর (P) নির্ণয় কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে অর্থের মূল্য এবং দাম স্তরের মধ্যে সম্পর্ক নির্দেশক বিন্দুগুলো যোগ করে Vm রেখা অঙ্কন করা হয়েছে। রেখাটি রাম থেকে ডান দিকে নিম্নগামী। এক্ষেত্রে লক্ষ করা যায় বাজারে অর্থের জোগান (M + বৃদ্ধি পাওয়ায় দামস্তর ১০ টাকা থেকে বেড়ে ২০ টাকা হয়েছে। এর ফলে অর্থের মূল্য ০.১০ টাকা থেকে কমে ০.০৫ টাকা হয়েছে। এই হিসাবটি প্রমাণ করে যে, দামস্তর ও অর্থের মূল্যের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান।