ব্যাংক হার কীভাবে মুদ্রার যোগানকে প্রভাবিত করে?
উত্তর: কেন্দ্রীয় ব্যাংক 'ব্যাংক হার' বাড়িয়ে বা কমিয়ে মুদ্রার যোগানকে প্রভাবিত করতে পারে । ব্যাংক হার বলতে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হারকে বোঝায়। কেন্দ্রীয় ব্যাংক যদি ব্যাংক হার বৃদ্ধি করে তাহলে বাণিজ্যিক ব্যাংকও সুদের হার বৃদ্ধি করে। ফলে ঋণের চাহিদা কমে। এতে অর্থের যোগান হ্রাস পায়। বিপরীতভাবে ব্যাংক হার কমালে বাণিজ্যিক ব্যাংকের সুদের হার কমে। ফলে ঋণের চাহিদা বৃদ্ধি পায়। ঋণের চাহিদা বৃদ্ধি পেলে অর্থের যোগান ও বৃদ্ধি পায়। তাই বলা যায়, কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার বৃদ্ধি বা হ্রাসের মাধ্যমে মুদ্রার যোগানকে প্রভাবিত করে ।
HSC Economics 1st Paper Chapter 10 : মুদ্রা ও ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 10 : মুদ্রা ও ব্যাংক · সৃজনশীল
ব্যাংক হার কীভাবে মুদ্রার যোগানকে প্রভাবিত করে?
উত্তর
