উদ্দীপকের ফার্মটির ভারসাম্য নির্ণয় করে মুনাফার পরিমান বের করো।
উত্তর: উদ্দীপকের ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্জন করছে। ফার্মটির ভারসাম্য নির্ণয় করে মুনাফার পরিমান বের করা হলো : যে বিন্দুতে ফার্ম সর্বোচ্চ মনাফা অর্জন করে তা ফার্মের ভারসাম্য বিন্দু। ভারসাম্য অর্জন করতে হলে ফার্মকে দুটি শর্ত পালন করতে হবে। প্রথমত ফার্মের প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় সমান হতে হবে। দ্বিতীয়ত ফার্মের প্রান্তিক ব্যয় রেখার ঢাল গড় ব্যয় রেখার ঢাল অপেক্ষা বেশি হবে। উদ্দীপকের ৩০ টাকা দামে ফার্মের প্রান্তিক ব্যয় MC রেখার প্রান্তিক আয় MR রেখাকে স্পর্শ করছে। অর্থাৎ MR = MC হয়েছে। একই সাথে MC রেখাটি গড় ব্যয় AC রেখাকে ছেদ করে উপরে থেকে উঠে গেছে । এখানে ভারসাম্যর উভয় শর্তই পালিত হওয়ায় ফার্মটি ভারসাম্য অর্জন করছে। এখানে ফার্মের দাম P = 30, ভারসাম্য পরিমাণ Q = 200, এবং গড় ব্যয় AC = 30। সুতরাং, মুনাফার পরিমান = মোট আয় – মোট ব্যয় = ( 30 × 200) – ( 30 × 200) = 600 – 600 = 0 সুতরাং বলা যায় যে, উদ্দীপাকে উল্লেখিত ফার্মটির মুনাফার পরিমান 0, যা স্বাভাবিক মুনাফাকে নির্দেশ করে।
HSC Economics 1st Paper Chapter 4 : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 4 : বাজার · সৃজনশীল
উদ্দীপকের ফার্মটির ভারসাম্য নির্ণয় করে মুনাফার পরিমান বের করো।
উদ্দীপক

Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে আয়, ব্যয় ও দাম নির্দেশ করা হয়েছে। চিত্রে দেখা যায় E বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়।
এক্ষেত্রে ফার্মের গড় ব্যয় AC = 20, P = 30, Q = 200। সুতরাং ,
মোট আয় (TR) = 30× 200 = 6000
মোট ব্যয় (TC) = 20× 200 = 4000
মুনাফা = 6000 – 4000 = 2000
সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত AC রেখা F বিন্দু দিয়ে অতিক্রম করলে ফার্মটি অস্বাভাবিক মুনাফা অর্জন করে।

