A ও B বাজারে গড় আয় (AR) রেখার মধ্যে কী কী পার্থক্য আছে বলে তুমি মনে কর? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: বিক্রেতা পণ্যের দাম হিসেবে যা পায় তাই হলো তার গড় আয় (AR)। এ হিসেবে উদ্দীপকের সূচিতে প্রদত্ত দামকে গড় আয় হিসেবে বিবেচনা করা যায়। A ও B বাজারে গড় আয় (AR) রেখার মধ্যে কী কী পার্থক্য আছে তা জানার জন্য উদ্দীপকে প্রদত্ত সূচির ভিত্তিতে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে নিচে K চিত্রে A বাজারের গড় আয় (AR) ও L চিত্রে B বাজারের গড় আয় (AR) রেখা অঙ্কন করা হলো। [চিত্র] উপরে A ও B বাজারের গড় আয় (AR) রেখার যে চিত্রদ্বয় অঙ্কন করা হয়েছে তা পর্যালোচনা করলে এ দুই বাজারের AR রেখা দুটির মধ্যে কিছু পার্থক্য লক্ষ করা যায়। নিচে তা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করা হলো: A বাজারের AR রেখা ভূমি অক্ষের সাথে সমান্তরাল; কিন্তু B বাজারের AR রেখা বামদিক থেকে ডানদিকে নিম্নগামী। A বাজারের AR রেখার ঢাল শূন্য, যেখানে B বাজারের AR রেখার ঢাল ঋণাত্মক। A বাজারে বিক্রয়ের পরিমাণ হ্রাস-বৃদ্ধির কারণে AR রেখার কোনো পরিবর্তন ঘটে না; কিন্তু B বাজারে বিক্রয়ের পরিমাণ পরিবর্তনের কারণে AR রেখার পরিবর্তন ঘটে। A বাজারে বিক্রেতা তার আচরণ দ্বারা AR রেখার আকৃতি প্রভাবিত করতে পারে না; কিন্তু B বাজারে বিক্রেতা তার আচরণ দ্বারা AR রেখার আকৃতি প্রভাবিত করতে পারে। তাই A ও B বাজারে AR রেখার মধ্যে যথেষ্ট পার্থক্য দেখা যায়।
HSC Economics 1st Paper Chapter 4 : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 4 : বাজার · সৃজনশীল
A ও B বাজারে গড় আয় (AR) রেখার মধ্যে কী কী পার্থক্য আছে বলে তুমি মনে…
উদ্দীপক

Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
বিক্রেতা তার দ্রব্যের দাম হিসেবে যা পায় তাই হলো তার গড় আয় (AR)। এ হিসেবে উদ্দীপকের সূচিতে দামকে গড় আয় হিসেবে বিবেচনা করা যায়। চিত্রে ভূমি অক্ষে বিক্রয়ের পরিমাণ ও লম্ব অক্ষে গড় আয় পরিমাপ করা হয়েছে। B বাজারের ১ একক, ২ একক, ৩ একক, ৪ একক, ও ৫ একক বিক্রয়ের পরিমাণে বিক্রেতার গড় আয় (AR) হয় যথাক্রমে ১০ টাকা, ৯ টাকা, ৮ টাকা, ৭ টাকা, ও ৬ টাকা যা চিত্রে যথাক্রমে a, b, c, d ও e দ্বারা নির্দেশিত হয়েছে। এখন বিক্রয়ের পরিমাণ (Q) ও গড় ব্যয় (AR) নির্দেশক a, b, c, d ও e বিন্দুগুলো যুক্তকরে (AR) রেখাটি টানি। এটিই হলো উদ্দীপকের আলোকে B বাজারের গড় আয় (AR) রেখা।উত্তর
উপরে A ও B বাজারের গড় আয় (AR) রেখার যে চিত্রদ্বয় অঙ্কন করা হয়েছে তা পর্যালোচনা করলে এ দুই বাজারের AR রেখা দুটির মধ্যে কিছু পার্থক্য লক্ষ করা যায়। নিচে তা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করা হলো:
A বাজারের AR রেখা ভূমি অক্ষের সাথে সমান্তরাল; কিন্তু B বাজারের AR রেখা বামদিক থেকে ডানদিকে নিম্নগামী। A বাজারের AR রেখার ঢাল শূন্য, যেখানে B বাজারের AR রেখার ঢাল ঋণাত্মক। A বাজারে বিক্রয়ের পরিমাণ হ্রাস-বৃদ্ধির কারণে AR রেখার কোনো পরিবর্তন ঘটে না; কিন্তু B বাজারে বিক্রয়ের পরিমাণ পরিবর্তনের কারণে AR রেখার পরিবর্তন ঘটে। A বাজারে বিক্রেতা তার আচরণ দ্বারা AR রেখার আকৃতি প্রভাবিত করতে পারে না; কিন্তু B বাজারে বিক্রেতা তার আচরণ দ্বারা AR রেখার আকৃতি প্রভাবিত করতে পারে। তাই A ও B বাজারে AR রেখার মধ্যে যথেষ্ট পার্থক্য দেখা যায়।

