HSCEconomics 1st Paperসৃজনশীল
উদ্দীপক
নিচে একটি গার্মেন্টস ফ্যাক্টরির আয় (R), ব্যয় (C), উৎপাদন (Q) ও দাম (P) সম্পর্কিত তথ্য দেওয়া হলো:


ক
অর্থনীতিতে বাজার কাকে বলে?
উত্তর
অর্থনীতিতে বাজার বাজার বলতে নির্দিষ্ট কোনো পণ্যকে বোঝায়, যা ক্রেতা ও বিক্রেতার প্রত্যক্ষ বা পরোক্ষ দরকষাকষির মাধ্যমে নির্ধারিত দামে ক্রয়-বিক্রয় হয়।
খ
একচেটিয়া বাজারে ফার্ম দাম নিয়ন্ত্রণ করতে পারে কেন?
উত্তর
একচেটিয়া কারবারে বিবেচ্য দ্রব্যের কোনো নিকট পরিবর্তক না থাকায় বিক্রেতা ইচ্ছা অনুযায়ী দ্রব্যটির দাম নির্ধারণ করতে পারে।
একচেটিয়া কারবারে ফার্মকে দাম সৃষ্টিকারী বলা হয়। সাধারণত একচেটিয়া কারবারে বিক্রয়যোগ্য দ্রব্য কেবল একটিমাত্র ফার্ম দ্বারা উৎপাদিত হয়। তাই একচেটিয়া কারবারি দ্রব্যের যোগান বাড়িয়ে বা কমিয়ে দ্রব্যটির দাম নিয়ন্ত্রণ করতে পারে। এভাবে একচেটিয়া কারবারি দ্রব্যের যোগান পরিবর্তন করে দামের ওপর প্রভাব বিস্তার করে।
গ
উদ্দীপক অনুযায়ী, যুক্তি বিশ্লেষণসহ ভারসাম্য বিন্দু, দাম ও ভারসাম্য পরিমাণ নির্ণয় করো।
উত্তর
উদ্দীপক অনুযায়ী, ভারসাম্য বিন্দু , ভারসাম্য দাম OP এবং পরিমাণ ।
উৎপাদনের ক্ষেত্রে ভারসাম্য বিন্দুতে ফার্ম স্থিতাবস্থা লাভ করে। ফার্মের ভারসাম্য অর্জনের জন্য দুটি শর্ত পালন করতে হয়। যথা (১) ফার্মের প্রান্তিক আয় (MR) ও প্রান্তিক ব্যয় (MC) সমান হবে। (২) প্রান্তিক ব্যয় রেখার ঢাল প্রান্তিক আয় রেখার ঢাল অপেক্ষা বেশি হবে। শর্ত দুটির কোনো একটি পালিত না হলে ফার্ম ভারসাম্য অর্জন করবে না। আর ভারসাম্য বিন্দুতেই ফার্মের দাম ও পরিমাণ নির্ধারিত হয়।
উদ্দীপকে একটি গার্মেন্টস ফ্যাক্টরির প্রান্তিক আয় (MR) রেখা ও স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা (SMC) দেওয়া আছে। a বিন্দুতে ফার্মের প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় সমান হয়েছে। কিন্তু MC রেখার ঢাল MR রেখার ঢাল অপেক্ষা বড় হয়নি। তাই এটি ভারসাম্য বিন্দু নয়। কিন্তু b বিন্দুতে ফার্মের MR ও MC সমান হয়েছে। একই সাথে MC রেখার ঢাল MR রেখার ঢাল অপেক্ষা বড় হয়েছে। অর্থাৎ, ভারসাম্যের দুটি শর্তই পালিত হয়েছে। তাই b বিন্দুই হলো উদ্দীপকের ভারসাম্য বিন্দু। এ বিন্দুতে ভারসাম্য দাম OP এবং ভারসাম্য পরিমাণ ।
ঘ
উদ্দীপক অনুযায়ী, AC রেখা অঙ্কন করে ফ্যাক্টরির স্বাভাবিক মুনাফার প্রকৃতি বিশ্লেষণ করো।
উত্তর
AC রেখা ৮ বিন্দুতে স্পর্শ করলে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে। AC রেখা যদি ভারসাম্য অবস্থায় AR রেখার ওপরে অবস্থান করে তাহলে ফার্ম ক্ষতির সম্মুখীন হয়। আর যদি AC রেখা AR রেখার নিচে অবস্থান করে তাহলে অস্বাভাবিক মুনাফা অর্জন করে। তবে AR রেখার সাথে স্পর্শ করে থাকলে স্বাভাবিক মুনাফা অর্জন করবে।
উদ্দীপকের চিত্রে ৮ বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে। এ বিন্দু দিয়ে AC রেখা অঙ্কন করা হলে তা AR রেখাকে স্পর্শ করবে। তখন ফার্মের দাম ও গড় ব্যয় সমান হবে। তাই ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে। এক্ষেত্রে চিত্রটি হবে নিম্নরূপ:
চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে আয়, ব্যয় ও দাম নির্দেশ করা হয়েছে। চিত্রে দেখা যায় b বিন্দুতে ভারসাম্য অর্জন হয়। এক্ষেত্রে ফার্মের এখানে ভারসাম্য দাম OP এবং ভারসাম্য পরিমাণ । মোট আয় (TR)
আর, মোট ব্যয়
অর্থাৎ, মুনাফা
সুতরাং, AC রেখা b বিন্দুতে স্পর্শ করলে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে।
চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে আয়, ব্যয় ও দাম নির্দেশ করা হয়েছে। চিত্রে দেখা যায় b বিন্দুতে ভারসাম্য অর্জন হয়। এক্ষেত্রে ফার্মের এখানে ভারসাম্য দাম OP এবং ভারসাম্য পরিমাণ । মোট আয় (TR)
আর, মোট ব্যয়
অর্থাৎ, মুনাফা
সুতরাং, AC রেখা b বিন্দুতে স্পর্শ করলে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে।সম্পূর্ণ প্রশ্ন দেখো



