উদ্দীপক হতে ফার্মের মুনাফা নির্ণয় কর এবং উক্ত মুনাফা কোন ধরনের তা ব্যাখ্যা কর।
উত্তর: ফার্মের মোট আয় থেকে মোট ব্যয় বিয়োগের মাধ্যমে মুনাফার পরিমাণ নির্ণয় করা যায়। একটি ফার্ম সাধারণত তিন ধরনের মুনাফা অর্জন করতে পারে। যখন দামের চেয়ে গড় ব্যয় কম তখন ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে। আবার দাম ও গড় ব্যয় পরস্পর সমান হলে স্বাভাবিক মুনাফা অর্জন করে। আর গড় ব্যয় দামের চেয়ে বেশি হলে ফার্ম লোকসান করে থাকে। উদ্দীপকের ফার্মটিতে দ্রব্যের দাম =P1 এবং গড় ব্যয় (AC)=P. অতএব ভারসাম্য অবস্থায় ফার্মের মোট আয় , (TR)= দাম (P)× পরিমাণ (Q)=OP1×OQ=OP1fQ মোট ব্যয় (TC) = গড় ব্যয়(AC)× পরিমান (Q) = OP×OQ = OPgQ সুতরাং, মুনাফা [গণিত] =মোট আয়(TR)- মোট ব্যয় (TC)=OP1fQ - OPgQ=PP1fg অর্থাৎ ফার্ম এক্ষেত্রে অস্বাভাবিক মুনাফা অর্জন করেছে।
HSC Economics 1st Paper Chapter 4 : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 4 : বাজার · সৃজনশীল
উদ্দীপক হতে ফার্মের মুনাফা নির্ণয় কর এবং উক্ত মুনাফা কোন ধরনের তা …
উদ্দীপক

Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
চিত্র: স্বাভাবিক মুনাফা ও লোকসান করে উৎপাদন
প্রথম চিত্রে ভারসাম্য বিন্দুতে AC রেখা AR রেখাকে স্পর্শ করছে। ফলে দ্রব্যের দাম(P) ও গড় ব্যয় (AC) সমান এবং ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্জন করছে। দ্বিতীয় চিত্রে AC রেখা AR রেখার ওপরে অবস্থান করছে। অর্থাৎ দ্রব্যের গড় ব্যয় (AC) দামের চেয়ে বেশি। ফলে ফার্মটি লোকসানের সম্মুখীন হয়েছে। অতএব আমরা বলতে পারি, উদ্দীপকের চিত্রটির মুনাফা সবসময় অর্জন সম্ভব নয়।

