উদ্দীপকের নির্দিষ্ট পরিমাণ জমিতে অতিরিক্ত শ্রম ও মূলধন নিয়োগ করলে উৎপাদন বাড়ে কিন্তু সমহারে বাড়ে না - বিষয়টি ব্যাখ্যা কর
উত্তর: উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হওয়ায় জমির পরিমাণ স্থির রেখে শ্রম ও মূলধন বাড়ালে উৎপাদন সমহারে বাড়ে না। উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদন কৌশল অন্যান্য উপকরণ স্থির রেখে শ্রম ও মূলধন ব্যয় বৃদ্ধি করলে মোট উৎপাদন প্রাথমিকভাবে ক্রমবর্ধমান হতে পারে। এক পর্যায়ে উপকরণ ব্যয় আরো বাড়ালে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে এবং প্রান্তিক উৎপাদন হ্রাস পায়। উৎপাদন ব্যয় বৃদ্ধি সাথে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়া ও প্রান্তিক উৎপাদন হ্রাস পাওয়ার নিয়মটাই অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। উদ্দীপকের ভূমি ১ হেক্টর এবং শ্রম ও মূলধন ব্যয় ১০০০ টাকা দিয়ে মোট উৎপাদন হয় ২০ কুইন্টাল। এখন ভূমি স্থির রেখে শ্রম ও মূলধন ব্যয় ২০০০ টাকা করলে মোট উৎপাদন ৫০ কুইন্টাল এবং প্রান্তিক উৎপাদন ৫০-২০ বা ৩০ কুইন্টাল হয়। একইভাবে শ্রম ও মূলধন ৩০০০ ও ৪০০০ টাকা হলে মোট উৎপাদন হয় যথাক্রমে ৭০ ও ৮০ কুইন্টাল। এতে বোঝা যায় মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়েছে এবং প্রান্তিক উপাদান হ্রাস পেয়েছে। ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়েছে এবং প্রান্তিক উৎপাদন হ্রাস পেয়েছে। তবে তা শ্রম মূলধন নিয়োগ হার অপেক্ষা কম। ভূমির যোগান বা নিয়োগ যদি শ্রম ও মূলধনের অনুপাতের বৃদ্ধি করা যেত তাহলে উৎপাদনও বেশি হারে বৃদ্ধি পেত। কিন্তু প্রকৃতিতে ভূমির যোগান সীমাবদ্ধ। সুতরাং বলা যায় যে, নির্দিষ্ট পরিমাণ জমিতে অতিরিক্ত শ্রম ও মূলধন নিয়োগ করলে উৎপাদন বাড়ে তবে তা সমহারে বাড়ে না।
HSC Economics 1st Paper Chapter 4 : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 4 : বাজার · সৃজনশীল
উদ্দীপকের নির্দিষ্ট পরিমাণ জমিতে অতিরিক্ত শ্রম ও মূলধন নিয়োগ করলে …
উদ্দীপক

Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে নির্দিষ্ট হারে শ্রম ও মূলধন নিয়োগ করা হলে মোট উৎপাদন প্রথমে বেশি হারে বৃদ্ধি পায়। ফলে প্রান্তিক উৎপাদন MP প্রথমে ক্রমহ্রাসমান হয়। তবে শ্রম ও মূলধন বিনিয়োগ ২০০০, ৩০০০, ৪০০০ হলে প্রান্তিক উৎপাদন হয় যথাক্রমে ৩০, ২০ ও ১০ কুইন্টাল। এ পর্যায়ে প্রান্তিক উৎপাদন হ্রাস পেয়েছে। অর্থাৎ উৎপাদন ব্যয় বৃদ্ধির অনুপাতে উৎপাদন বৃদ্ধির পরিমাণ ক্রমহ্রাসমান হয়। এরূপ প্রবণতাই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি।উত্তর


