উদ্দীপকের AC রেখা E বিন্দুতে বা E বিন্দুর ওপরের যেকোনো বিন্দুতে স্পর্শ করলে ফার্মের মুনাফার কী পরিবর্তন ঘটবে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে AC রেখা E বিন্দু স্পর্শ করলে স্বাভাবিক মুনাফা এবং E বিন্দুর ওপরে যেকোনো বিন্দু স্পর্শ করলে ক্ষতির স্বীকার হবে। সাধারণত AC তথা গড় ব্যয়ের ওপর মুনাফা পরিমাণ নির্ভর করে। ভারসাম্য বিন্দুতে AC রেখা যদি দাম (P) রেখার নিচে অবস্থান করে তাহলে ফার্মটি অস্বাভাবিক মুনাফা অর্জন করে। আবার AC রেখা যদি দাম (P) রেখার ওপরে অবস্থান করে তাহলে ফার্মটি লোকসান করবে। আর যদি AC রেখা দাম (P) রেখাকে স্পর্শ করে তাহলে ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্জন করে। উদ্দীপকের চিত্রানুযায়ী AC রেখা AR রেখার ওপরে অবস্থান করলে ফার্মটি ক্ষতির স্বীকার হবে। আর AC রেখা দাম (P) রেখাকে স্পর্শ করলে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে। নিচে ফার্মের স্বাভাবিক মুনাফা ও লোকসানের চিত্র দেখানো হলো- [চিত্র] প্রথম চিত্রে E বিন্দুতে AC রেখা দাম রেখাকে স্পর্শ করছে। ফলে দ্রব্যের দাম (P) ও গড় ব্যয় (AC) সমান হওয়ায় ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্জন করছে। দ্বিতীয় চিত্রে, F বিন্দুতে AC রেখা দাম রেখার ওপরে অবস্থান করছে। অর্থাৎ, দ্রব্যের গড় ব্যয় (AC) দামের চেয়ে বেশি। ফলে ফার্মটি লোকসানের সম্মুখীন হয়েছে। অতএব বলা যায়, AC রেখা E বিন্দু স্পর্শে স্বাভাবিক মুনাফা এবং E বিন্দুর ওপরে সে কোনো বিন্দুতে ক্ষতির স্বীকার হয়।
HSC Economics 1st Paper Chapter 4 : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 4 : বাজার · সৃজনশীল
উদ্দীপকের AC রেখা E বিন্দুতে বা E বিন্দুর ওপরের যেকোনো বিন্দুতে স্প…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
প্রথম চিত্রে E বিন্দুতে AC রেখা দাম রেখাকে স্পর্শ করছে। ফলে দ্রব্যের দাম (P) ও গড় ব্যয় (AC) সমান হওয়ায় ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্জন করছে। দ্বিতীয় চিত্রে, F বিন্দুতে AC রেখা দাম রেখার ওপরে অবস্থান করছে। অর্থাৎ, দ্রব্যের গড় ব্যয় (AC) দামের চেয়ে বেশি। ফলে ফার্মটি লোকসানের সম্মুখীন হয়েছে। অতএব বলা যায়, AC রেখা E বিন্দু স্পর্শে স্বাভাবিক মুনাফা এবং E বিন্দুর ওপরে সে কোনো বিন্দুতে ক্ষতির স্বীকার হয়।

