'X [গণিত] দ্রব্যের বাজারটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'X [গণিত] দ্রব্যের বাজারটি হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা সমজাতীয় দ্রব্য একটি নির্দিষ্ট দামে দরকষাকষির মাধ্যমে ক্রয়-বিক্রয় হয় তাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বহুসংখ্যক ক্রেতা-বিক্রেতা থাকে। কেউ একক ভাবে দ্রব্যের দামকে প্রভাবিত করতে পারে না। এ বাজারে একজন বিক্রেতা পণ্যের মোট যোগানের সামান্য অংশ যোগান দেয়। ফলে একটি নির্দিষ্ট দামে পণ্য ক্রয়-বিক্রয় হয়। উদ্দীপকে 'X [গণিত] পণ্যটি 20 টাকা দরে বিক্রয় হয়। 'X [গণিত] পণ্যের যোগান বাড়লে বা কমলে দাম পরিবর্তন হয় না। তাই 'X [গণিত] পণ্যের বাজারটি হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা ও বিক্রেতার স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকে। এ বাজারে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সকল বিক্রেতা সমজাতীয় দ্রব্য বিক্রয় করে থাকে। এছাড়া এ বাজারের ক্রেতা ও বিক্রেতা উভয়েই বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখে। তারা দ্রব্যের গুণাগুণ ও দাম সম্পর্কে অবগত থাকে। তাছাড়া পূর্ণ প্রতিযোগিতায় ক্রেতা ও বিক্রেতার পক্ষে সহজেই বাজারে প্রবেশ ও প্রস্থানের সুযোগ থাকে।
HSC Economics 1st Paper Chapter 4 : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 4 : বাজার · সৃজনশীল
'X দ্রব্যের বাজারটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
উপরের সূচিতে দেখা যায় যে, ২০ টাকা দামে কোনো দ্রব্য ১ একক, ২ একক, ৩ একক ও ৪ একক বিক্রয় করলে মোট আয় নির্দিষ্ট হারে বাড়ে। এর ফলে গড় আয় ও প্রান্তিক আয় সমান থাকে। অর্থাৎ দাম ২০ টাকার সমান থাকে।
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো একজন ক্রেতার পক্ষে বাজার চাহিদা পরিবর্তন করা সম্ভব নয়। আবার, একজন বিক্রেতা পণ্যের মোট যোগানের একটি নগণ্য অংশ উৎপাদন করে। ফলে তার পক্ষেও পণ্যের বাজার যোগানকে প্রভাবিত করা সম্ভব নয়। তাই এ বাজারে পণ্যের একটি নির্দিষ্ট দাম বজায় থাকে। ফলে বিক্রেতার দ্রব্যের প্রতিটি একক থেকে একই গড় আয় (AR) বা প্রান্তিক আয় (MR) বা দাম (P) পায়।

