পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে AR এবং MR রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় কেন?
উত্তর: পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম স্থির থাকায় প্রান্তিক আয় ও গড় আয় ভূমি অক্ষের সমান্তরাল হয়। যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা দরকষাকষির মাধ্যমে নির্দিষ্ট দামে কোনো পণ্য ক্রয়-বিক্রয় করে তা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এ বাজারে চাহিদা ও যোগানের সমতা দ্বারা দাম নির্ধারিত হয়। এককভাবে কোনো ক্রেতা বা বিক্রেতা দ্রব্যের দামকে প্রভাবিত করতে পারে না। ফলে বিক্রয়ের পরিমাণ বাড়ালেও দ্রব্যের দাম স্থির থাকে। তাই প্রতি একক দ্রব্যের দাম একই হয় বলে গড় আয় ও প্রান্তিক আয় দামের সমান হয়। অর্থাৎ, AR এবং MR ভূমি অক্ষের সমান্তরাল হয়।
HSC Economics 1st Paper Chapter 4 : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 4 : বাজার · সৃজনশীল
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে AR এবং MR রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় কেন?
উত্তর


