পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম দীর্ঘকালে স্বাভাবিক মুনাফা অর্জন করে- ব্যাখ্যা করো।
উত্তর: স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতায় কোনো ফার্ম স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা বা ক্ষতি স্বীকার করে উৎপাদন কাজ অব্যাহত রাখলেও দীর্ঘমেয়াদে ফার্মসমূহ কেবল স্বাভাবিক মুনাফা অর্জন করে ভারসাম্যে পৌঁছে। দীর্ঘকাল বলতে এমন একটি সময় বা মেয়াদকে বোঝায় যে অবস্থায় কোনো ফার্মের সকল ব্যয়ই হয় পরিবর্তনীয় এবং নতুন নতুন ফার্ম শিল্পে প্রবেশ করতে পারে বা পুরাতন ফার্ম ইচ্ছা করলে শিল্প থেকে বের হয়ে যেতে পারে। সুতরাং দীর্ঘকালে ফার্মের আয়তন ও সংখ্যা উভয়ই পরিবর্তন করা যায়। তাই এ সময়ে ফার্ম বাজারে টিকে থাকতে কেবল স্বাভাবিক মুনাফা (normal profit) অর্জন করে।
HSC Economics 1st Paper Chapter 4 : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 4 : বাজার · সৃজনশীল
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম দীর্ঘকালে স্বাভাবিক মুনাফা অর্জন করে- ব্যাখ্যা করো।
উত্তর


