ফার্ম ও শিল্প কি এক হতে পারে? ব্যাখ্যা কর।
উত্তর: একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প এক হতে পারে। একচেটিয়া বাজারে বিক্রয়যোগ্য দ্রব্যটি মাত্র একটি ফার্ম দ্বারা উৎপাদিত হয়। এজন্য এখানে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য থাকে না। একচেটিয়া বাজারে কোনো পণ্যের প্রতিষ্ঠান একটি হওয়ায় উক্ত প্রতিষ্ঠান বা ফার্ম শিল্প হিসেবে বিবেচিত হয়। তাই বলা যায়, একচেটিয়া বাজারে একটি ফার্ম শিল্প হিসেবে বিবেচিত হতে পারে।
HSC Economics 1st Paper Chapter 4 : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 4 : বাজার · সৃজনশীল
ফার্ম ও শিল্প কি এক হতে পারে? ব্যাখ্যা কর।
উত্তর


