যোগান ও মজুদ এক নয়- ব্যাখ্যা কর।
উত্তর: অর্থনীতিতে যোগান ও মজুদ এক অর্থে ব্যবহৃত হয় না। এগুলোর মধ্যে মৌলিক পার্থক্য বিদ্যমান। বিক্রেতার নিকট যে পরিমাণ দ্রব্য গচ্ছিত থাকে তার সমুদয় অংশকে মজুদ বলে। পক্ষান্তরে, বিক্রেতা ওই মজুদের যে অংশ কোনো একটি নির্দিষ্ট দামে, ও নির্দিষ্ট সময়ে বাজারে বিক্রয় করতে প্রস্তুত থাকে, তাকে যোগান বলে। যেমন— কোনো কৃষকের ২০০ মণ ধান জমা আছে। এ ২০০ মণ ধানই মজুদ। এ মজুদকৃত ধান থেকে কৃষক ৫০ মণ ধান বিক্রয় করতে রাজি হয়। এ ৫০ মণ ধান হলো যোগান ।
HSC Economics 1st Paper Chapter 4 : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 4 : বাজার · সৃজনশীল
যোগান ও মজুদ এক নয়- ব্যাখ্যা কর।
উত্তর


