চিত্র থেকে মুনাফার পরিমাণ নির্ণয় করো।
উত্তর: উদ্দীপকে প্রদর্শিত চিত্রের আলোকে একচেটিয়া কারবারির ফার্মটির মুনাফার পরিমাণ নির্ণয় করা হলো: প্রদত্ত চিত্রে লক্ষ করা যায়, E বিন্দুতে ফার্মটির প্রান্তিক ব্যয় (MC) এবং প্রান্তিক আয় (MR) সমান হয় এবং (MR) এর ঢাল অপেক্ষা (MC) এর ঢাল বেশি। তাই E বিন্দুতে ফার্মটি ভারসাম্য অর্জন করে। এক্ষেত্রে, ভারসাম্য দাম এবং পরিমাণ যথাক্রমে ৪৫ টাকা এবং ১০০ একক। আর ১০০ একক উৎপাদনে ফার্মটির গড় ব্যয় ৩২ টাকা। সুতরাং, মোট আয় (TR) = দাম × উৎপাদনের পরিমাণ = (৪৫ × ১০০) টাকা = ৪৫০০ টাকা এবং মোট ব্যয় (TC) = গড় ব্যয় × উৎপাদনের পরিমাণ = (৩২ × ১০০) টাকা = ৩২০০ টাকা ∴ মুনাফা ( [গণিত] ) = TR - TC = (৪৫০০ – ৩২০০) টাকা = ১৩০০ টাকা এক্ষেত্রে TR > TC হওয়ায় ফার্মটি ১৩০০ টাকা অস্বাভাবিক মুনাফা অর্জন করে।
HSC Economics 1st Paper Chapter 4 : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 4 : বাজার · সৃজনশীল
চিত্র থেকে মুনাফার পরিমাণ নির্ণয় করো।
উদ্দীপক

Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
উপরের চিত্রে E বিন্দুতে ফার্মটি ভারসাম্য অর্জন করে। এক্ষেত্রে ভারসাম্য দাম ৪৫ টাকা এবং ভারসাম্য পরিমাণ ১০০ একক। এখন, ফার্মের গড় ব্যয় রেখা ৮ হতে a বিন্দুতে স্থানান্তরিত হলে তথা গড় ব্যয় রেখা AC থেকে AC1 হলে ১০০ একক উৎপাদনে ফার্মটির গড় ব্যয় দাঁড়ায় ৪৫ টাকা। পরিবর্তিত পরিস্থিতিতে ফার্মটির
মোট আয় (TR) = দাম × উৎপাদনের পরিমাণ = (৪৫ × ১০০) টাকা = ৪৫০০ টাকা
এবং মোট ব্যয় (TC) = গড় ব্যয় × উৎপাদনের পরিমাণ = (৪৫ × ১০০) টাকা = ৪৫০০ টাকা
... মুনাফা ( ৪৫০০-৪৫০০ = ০
অর্থাৎ ফার্মটির স্বাভাবিক মুনাফা অর্জিত হবে। তাই বলা যায়, প্রদর্শিত চিত্রে গড় ব্যয় (AC) রেখা ৮ থেকে a বিন্দুতে স্থানান্তরিত হলে ফার্মটির TR = TC হবে এবং স্বাভাবিক মুনাফা অর্জিত হবে।

