করের বিভিন্ন উৎস উদ্দীপকের আলোকে আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত কর সমূহ কর রাজস্বের অন্তর্ভুক্ত প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর। প্রত্যক্ষ কর হল দেশের নাগরিকের আয় ও সম্পদের ওপর নির্দিষ্ট হারে আদায়কৃত সরকারি রাজস্ব। এটি ব্যক্তিগত আয় এবং সংস্থার লাভের ওপর নির্ভর করে। উদাহরণস্বরূপ, আয়কর একটি প্রত্যক্ষ কর যা ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয় ও লাভের উপর হয়। পরোক্ষ কর বা মূল্য সংযোজন কর যা পন্য ও সেবা উৎপাদন ও বিক্রয়, আমদানি ও রপ্তানি এবং অভ্যন্তরীণ ব্যবসায় বাণিজ্যের ওপর আরোপ করা হয়। প্রত্যক্ষ কর অর্থনৈতিক ভার সরাসরি করদাতা দ্বারা পরিশোধ করা হয়। পরোক্ষ করে করজাত ও করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির উপর পড়ে। যেমন- বিক্রয় কর, আবগারি শুল্ক ইত্যাদি। উদ্দীপকে শিক্ষক বলেন মানুষকে সারা জীবন কর প্রদান করতে হয়। যার ওপর এই ঘরের ভার আসে তাকেই প্রদান করতে হয়। আয়কর ব্যক্তি নিজের আয়ের ওপর প্রদান করে থাকে। বিক্রয় কর, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, প্রমোদ কর, পণ্য কর ইত্যাদি পরোক্ষ কর। এক্ষেত্রে কোন ব্যক্তির ওপর ধার্য করা হলে, ব্যাক্তি করের ভার অন্যের ওপর চাপিয়ে দিতে পারে। উপরোক্ত দুইটি করই সরকারকে আয় প্রদান করার জন্য ব্যবহৃত হয় এবং এর মাধ্যমে সামাজিক অগ্রগতি ও কল্যাণ সাধিত হয়।
HSC Economics 2nd Paper Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা · সৃজনশীল
করের বিভিন্ন উৎস উদ্দীপকের আলোকে আলোচনা কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর