উদ্দীপকে উল্লিখিত দেশটির সরকারের আয়ের খাতসমূহ কী কী?
উত্তর: কোনো দেশে সরকারি আয়ের বিভিন্ন উৎস রয়েছে। তবে উদ্দীপকে দেখা যায়, শিপলু বর্তমান যে দেশে গিয়ে বাস করছে সেখানে সরকারি আয়ের কতগুলো সুনির্দিষ্ট উৎস রয়েছে। উদ্দীপকে উল্লিখিত দেশটিতে সরকারি আয়ের উৎসমূহের বিবরণ নিচে দেওয়া হলো- ১. কর: কোনো প্রকার প্রত্যক্ষ প্রাপ্তি বা উপকারের আশা না করে ব্যক্তি বা প্রতিষ্ঠান কিছু শর্তাধীনে বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তাই হলো কর। এ কর দুই শ্রেণিতে বিভক্ত, যথা- প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর। প্রত্যক্ষ করের মধ্যে রয়েছে আয়কর, সম্পত্তি কর, সম্পদ কর, দান কর, মূলধনী কর, ভূমি রাজস্ব প্রবৃতি। আর পরোক্ষ করের মধ্যে রয়েছে, মূল্য সংযোজন কর, আমদানি শুল্ক, আবগারি শুল্ক, প্রমোদ কর ইত্যাদি। আর পরোক্ষ করের মধ্যে রয়েছে, মূল্য সংযোজন কর, আমদানি শুল্ক, আবগারি শুল্ক, প্রমোদ কর ইত্যাদি। দেশটির সরকার উচ্চ হারে বিভিন্ন কর আদায় করে বিপুল অর্থ আয় করে। ২. অনুদান: কতগুলো নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য এক দেশের সরকার অন্য দেশের সরকারকে যে অর্থ সাহায্য করে তাই হলো অনুদান। অনুদান বাবদ উদ্দীপকের দেশটি অনেক অর্থ আয় করে। ৩. ঋণ: উদ্দীপকের দেশটির সরকার ব্যয় মেটানোর জন্য দেশের অভ্যন্তরে জনসাধারণ, ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান এবং দেশের বাইরে আইএমএফ, বিশ্ব ব্যাংক ইত্যাদি থেকে ঋণ গ্রহণ করে। ৪. রপ্তানি আয়: উদ্দীপকের দেশটি থেকে যেসব দ্রব্যসামগ্রী বিদেশে রপ্তানি করা হয় তার ওপর শুল্ক আরোপ করেও সরকার কিছু অর্থ আয় করে।
HSC Economics 2nd Paper Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দেশটির সরকারের আয়ের খাতসমূহ কী কী?
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
