উদ্দীপকে উল্লিখিত উৎস থেকে ঋণ গ্রহণ করা অর্থনীতির জন্য কতখানি যুক্তিযুক্ত? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত উৎস থেকে ঋণ গ্রহণ করা অর্থনীতির জন্য অনেকাংশে যুক্তিযুক্ত । সরকারি আয় দ্বারা সরকারি ব্যয় সংকুলান না হলে সরকারকে ঋণ নিতে হয়। সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক দুটি উৎস থেকে ঋণ নিতে পারে। সরকারি ঋণের অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যক্তি, বাণিজ্যক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ ইত্যাদি উল্লেখযোগ্য। অন্যদিকে বৈদেশিক উৎসের মধ্যে বিদেশি সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে পারে । উদ্দীপকে 'B [গণিত] দেশের সরকার আয় বাড়ানোর লক্ষ্যে আয়কর, ভ্যাট ও বিভিন্ন ধরনের ফি বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এতে ব্যয় সংকুলান না হলে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারে অর্থাৎ সরকারের ঋণের উৎস হলো কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক। এটি সরকারি ঋণের অভ্যন্তরীণ উৎসকে নির্দেশ করে। অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ গ্রহণ, পরিশোধ এবং শর্তাবলি বৈদেশিক ঋণ গ্রহণের চেয়ে সহজ। এছাড়াও অভ্যন্তরীণ ঋণের প্রধান সুবিধা হলো এ ঋণের কোনো আর্থিক দায়ভার নেই। এ ধরনের ঋণের শুধু প্রকৃত দায়ভার আছে। কিন্তু তা দেশের অর্থনৈতিক কল্যাণ হ্রাস করে না। অভ্যন্তরীণ ঋণ উৎপাদনশীল খাতে ব্যবহার করা হলে অর্থনৈতিক কল্যাণ বহুগুণ বৃদ্ধি পায়। কিন্তু ঋণের পরিমাণ অধিক হলে দেশে তারল্য সংকট সৃষ্টি হয়। তাই বলা যায়, স্বল্প পরিমাণ ঋণের ক্ষেত্রে অভ্যন্তরীণ উৎসই অধিক যৌক্তিক।
HSC Economics 2nd Paper Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত উৎস থেকে ঋণ গ্রহণ করা অর্থনীতির জন্য কতখানি যুক্ত…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর