শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত কর দুটি চিহ্নিত করো ।

উত্তর: উদ্দীপকে প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের কথা বলা হয়েছে । জাতীয় ব্যয় নির্বাহের জন্য কোনো সুবিধা ব্যতিরেকে বাধ্যতামূলকভাবে জনগণ থেকে অর্থ আদায় করে তা কর। করভার বহনের ভিত্তিতে কর দুই প্রকার। যথা- প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর। যে করের করঘাত ও করপাত একই ব্যক্তির ওপর পড়ে তা প্রত্যক্ষ কর। অন্যদিকে যে করের করঘাত ও করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির ওপর পরে তা পরোক্ষ কর। উদ্দীপকে বলা হয়েছে, 'A [গণিত] ব্যক্তির ওপর ধার্যকৃত করের বোঝা আংশিক বা সম্পূর্ণ অংশ অন্যের ওপর চাপাতে পারে । অর্থাৎ এ করের করঘাত ও করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির ওপর পড়ে। তাই এটি পরোক্ষ কর। অন্যদিকে 'B [গণিত] ব্যক্তির ওপর ধার্যকৃত করের বোঝা সম্পূর্ণ তাকেই বহন করতে হয়। অর্থাৎ 'B [গণিত] ব্যক্তি তার করের বোঝা অন্যের ওপর চাপাতে পারে না। তাই এটি প্রত্যক্ষ কর বলে বিবেচিত।

HSC Economics 2nd Paper Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 2nd Paper · Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত কর দুটি চিহ্নিত করো ।

উদ্দীপক

'A′A^{\prime} ব্যক্তির ওপর ধার্যকৃত করের বোঝা আংশিক বা সম্পূর্ণভাবে অন্যের ওপর চাপিয়ে দিতে পারে। কিন্তু 'B′B^{\prime} ব্যক্তির ওপর ধার্যকৃত করের বোঝা সম্পূর্ণভাবে তাকেই বহন করতে হয়। 'A′A^{\prime} ও 'B′B^{\prime} ব্যক্তিদ্বয়ের ওপর ধার্যকৃত দুই ধরনের কর সরকারি আয়ের প্রধান গুরুত্বপূর্ণ উৎস। কিন্তু নিশ্চয়তা, নাগরিক চেতনা, পরিশোধ পদ্ধতি, জনপ্রিয়তা, দামের ওপর প্রভাব বিস্তার ইত্যাদি দিক থেকে কর দুটির মধ্যে পার্থক্য রয়েছে।

Sylhet · 2022

উত্তর

অর্থনীতির যে শাখায় সরকারের আয়-ব্যয় ও সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করা হয় তাকে সরকারি অর্থব্যবস্থা বলে ।

উত্তর

প্রত্যক্ষ করের ক্ষেত্রে কর আরোপিত ব্যক্তিকেই পরিশোধ করতে হয়। যে করের করঘাত ও করপাত একই ব্যক্তির ওপর পড়ে তাকে প্রত্যক্ষ কর বলে। অর্থাৎ প্রত্যক্ষ করের ভার অন্যের ওপর চাপানো যায় না। এ কর করদাতার নিজের পকেট থেকে জেনে শুনে দিতে হয়। তাই এ করের বেলায় ব্যয় বহনে নিজের অংশগ্রহণ অনুভব করে। রাষ্ট্রের কার্যকলাপ সম্পর্কে অধিক সচেতন হয় । এভাবে করদাতার নাগরিক চেতনা বৃদ্ধি পায় ।

উত্তর

উদ্দীপকে প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের কথা বলা হয়েছে । জাতীয় ব্যয় নির্বাহের জন্য কোনো সুবিধা ব্যতিরেকে বাধ্যতামূলকভাবে জনগণ থেকে অর্থ আদায় করে তা কর। করভার বহনের ভিত্তিতে কর দুই প্রকার। যথা- প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর। যে করের করঘাত ও করপাত একই ব্যক্তির ওপর পড়ে তা প্রত্যক্ষ কর। অন্যদিকে যে করের করঘাত ও করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির ওপর পরে তা পরোক্ষ কর। উদ্দীপকে বলা হয়েছে, 'A′A^{\prime} ব্যক্তির ওপর ধার্যকৃত করের বোঝা আংশিক বা সম্পূর্ণ অংশ অন্যের ওপর চাপাতে পারে । অর্থাৎ এ করের করঘাত ও করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির ওপর পড়ে। তাই এটি পরোক্ষ কর। অন্যদিকে 'B′B^{\prime} ব্যক্তির ওপর ধার্যকৃত করের বোঝা সম্পূর্ণ তাকেই বহন করতে হয়। অর্থাৎ 'B′B^{\prime} ব্যক্তি তার করের বোঝা অন্যের ওপর চাপাতে পারে না। তাই এটি প্রত্যক্ষ কর বলে বিবেচিত।

উত্তর

করভিত্তিক মূল্যায়নের ভিত্তিতে প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের মধ্যে পার্থক্য রয়েছে। যে করের করঘাত ও করপাত একই ব্যক্তির ওপর পড়ে তা প্রত্যক্ষ কর । অর্থাৎ প্রত্যক্ষ করের বোঝা অন্যের ওপর চাপানো যায় না। তাই করদাতাকেই করের ভার বহন করতে হয়। অন্যদিকে যে করের করঘাত ও করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির ওপর পড়ে তা পরোক্ষ কর। অর্থাৎ এ ধরনের কর কারো ওপর ধার্য হলেও কর পরিশোধ করে মূলত অন্য জন। উদ্দীপকের 'A′A^{\prime} ব্যক্তির ওপর ধার্যকৃত করের বোঝা অন্যের ওপর চাপাতে পারেন। এটি পরোক্ষ করকে নির্দেশ করে। আর B ব্যক্তির ওপর ধার্যকৃত করের বোঝা তাকেই বহন করতে হয়। এটি প্রত্যক্ষ করকে নির্দেশ করে। প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর দুটিই সরকারের আয়ের উৎস। কিন্তু নিশ্চয়তা, নাগরিক চেতনা, পরিশোধ পদ্ধতি, জনপ্রিয়তা, দামের ওপর প্রভাব ইত্যাদি দিক থেকে পার্থক্য রয়েছে। প্রত্যক্ষ করের বোঝা অন্যের ওপর অপসারণ করা যায় না। কিন্তু পরোক্ষ কর অপসারণ করা যায়। প্রত্যক্ষ কর নির্দিষ্ট এবং নিশ্চিত। কিন্তু পরোক্ষ কর অনির্দিষ্ট এবং অনিশ্চিত। প্রত্যক্ষ কর নাগরিক চেতনা বৃদ্ধি করে। কিন্তু পরোক্ষ কর অজান্তেই দিতে হয় বলে নাগরিক চেতনা অনুভূত হয় না । প্রত্যক্ষ কর পরিশোধ পদ্ধতি জটিল। কিন্তু পরোক্ষ কর পরিশোধ করা সহজ। প্রত্যক্ষ কর অপ্রিয়। কিন্তু পরোক্ষ কর জনপ্রিয়। প্রত্যক্ষ কর দ্রব্যের দাম বৃদ্ধি করে না। কিন্তু পরোক্ষ কর দ্রব্যের দাম বৃদ্ধিতে ভূমিকা পালন করে ।
HSCEconomics 2nd PaperChapter 9 : সরকারী অর্থব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মানুষ আয় বুঝে ব্যয় করে। কিন্তু যেকোনো দেশের সরকার ব্যয় অনুসারে আয় করে। সরকার আয়কর, সম্পদ কর, ফি, মুনাফা কর, রেলওয়ে, তার ও টেলিফোন, VAT, আবগারি শুল্ক, লাইসেন্স ফি, উত্তরাধিকার কর, জরিমানা, ডাক, রাষ্ট্রীয় কারখানা ইত্যাদি উৎস হতে আয় করে থাকে। যদি এসব উৎসের আয় দ্বারা ব্যয় সংকুলান না হয় তবে ঘাটতি অর্থায়নের অংশ হিসেবে সরকার অভ্যন্তরীণ এবং বৈদেশিক উৎস হতে ঋণ নেয়। যদিও এ দুটি উৎসের সুবিধা এবং অসুবিধা উভয়ই রয়েছে।

Dhaka · 2017

ক
সরকারি ব্যয় কী?
খ
'প্রত্যক্ষ কর ফাঁকি দেওয়ার প্রবণতা বেশি।'- ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের আলোকে সরকারের আয়ের উৎসগুলোর কর ও কর বহির্ভূত রাজস্ব চিহ্নিত করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত ঘাটতি অর্থায়নের উৎস দুটির তুলনাপূর্বক, কোনটি অধিকতর কার্যকর তা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'প্রত্যক্ষ কর ফাঁকি দেওয়ার প্রবণতা বেশি।'- ব্যাখ্যা করো।

'প্রত্যক্ষ কর ফাঁকি দেওয়ার প্রবণতা বেশি।'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সরকারি ব্যয় কী?

সরকারি ব্যয় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সাম্প্রতিককালে সরকার অর্থনৈতিক উন্নয়নের জন্য শিক্ষা, প্রতিরক্ষা এবং সামাজিক নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। সে জন্য এসব খাতের বরাদ্দ বাড়ানো হচ্ছে। এসব ব্যয় নির্বাহের জন্য সরকার অনেক সময় দেশের জনগণ, আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে। তাছাড়া সরকার বৈদেশিক সরকার ও আন্তর্জাতিক সংস্থা থেকেও ঋণ নেয়।

Barisal · 2017

ক
সরকারি অর্থব্যবস্থা কাকে বলে?
খ
মূল্য সংযোজন করকে পরোক্ষ কর বলা হয় কেন?
গ
উদ্দীপকের আলোকে সরকারি ব্যয়ের গুরুত্বপূর্ণ খাতগুলো ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে যে দুই ধরনের সরকারি ঋণের কথা বলা হয়েছে তার তুলনামূলক বিশ্লেষণ করো। বাংলাদেশের জন্য কোন ধরনের ঋণ উত্তম বলে তুমি মনে কর?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.মূল্য সংযোজন করকে পরোক্ষ কর বলা হয় কেন?

মূল্য সংযোজন করকে পরোক্ষ কর বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সরকারি অর্থব্যবস্থা কাকে বলে?

সরকারি অর্থব্যবস্থা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শিপলু বিদেশে বসবাস করে। সে দেশের সরকার জনগণের নিকট থেকে উচ্চ হারে কর আদায় করে এবং সেই দেশের আয়ের প্রধান খাত কর। দেশটি উন্নত না হওয়ায় প্রতি বছর অন্য দেশ থেকে অনুদান ও ঋণ গ্রহণ করে। দেশটি সামান্য-পরিমাণ দ্রব্যসামগ্রী অন্য দেশে রপ্তানিও করে।

Jessore · 2017

ক
কর কত প্রকার ও কী কী?
খ
সরকারি আয়ের উল্লেখযোগ্য উৎসসমূহ কী কী?
গ
উদ্দীপকে উল্লিখিত দেশটির সরকারের আয়ের খাতসমূহ কী কী?
ঘ
উদ্দীপকে উল্লিখিত দেশটির সাথে বাংলাদেশ সরকারের আয়ের খাতের মিল আছে কি? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সরকারি আয়ের উল্লেখযোগ্য উৎসসমূহ কী কী?

সরকারি আয়ের উল্লেখযোগ্য উৎসসমূহ কী কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কর কত প্রকার ও কী কী?

কর কত প্রকার ও কী কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে উল্লিখিত ঘাটতি অর্থায়নের উৎস দুটির তুলনাপূর্বক, কোনটি অধিকতর কার্যকর তাউদ্দীপকের আলোকে সরকারের আয়ের উৎসগুলোর কর ও কর বহির্ভূত রাজস্ব চিহ্নিত করো।'প্রত্যক্ষ কর ফাঁকি দেওয়ার প্রবণতা বেশি।'- ব্যাখ্যা করো।সরকারি ব্যয় কী?উদ্দীপকে যে দুই ধরনের সরকারি ঋণের কথা বলা হয়েছে তার তুলনামূলক বিশ্লেষণ করো। বাংলউদ্দীপকের আলোকে সরকারি ব্যয়ের গুরুত্বপূর্ণ খাতগুলো ব্যাখ্যা করো।মূল্য সংযোজন করকে পরোক্ষ কর বলা হয় কেন?সরকারি অর্থব্যবস্থা কাকে বলে?উদ্দীপকে উল্লিখিত দেশটির সাথে বাংলাদেশ সরকারের আয়ের খাতের মিল আছে কি? ব্যাখ্যা কউদ্দীপকে উল্লিখিত দেশটির সরকারের আয়ের খাতসমূহ কী কী?সরকারি আয়ের উল্লেখযোগ্য উৎসসমূহ কী কী?কর কত প্রকার ও কী কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকে উল্লিখিত কর দুটি চিহ্নিত করো । | Prosthuti